Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

পটেলের মূর্তির নীচ থেকে ‘ঘর ছাড়া’ ৩০০ কুমির

দ্য ওয়াল ব্যুরো: কুমিরের কী করুণ দশা! গুজরাতের প্রায় ৩০০ কুমিরকে ভিটে ছাড়া করছে রাজ্য সরকার। তবে হ্যাঁ! পুনর্বাসনও পাবে তারা। নর্মদার উপরেই মূর্তি বসেছে সর্দার বল্লভভাই পটেলের। পৃথিবীর সব থেকে উঁচু স্ট্যাচু। ৫৯৭ ফুট উঁচু ‘স্ট্যাচু অফ ইউনি

পটেলের মূর্তির নীচ থেকে ‘ঘর ছাড়া’ ৩০০ কুমির

শেষ আপডেট: 26 January 2019 09:31

দ্য ওয়াল ব্যুরো: কুমিরের কী করুণ দশা! গুজরাতের প্রায় ৩০০ কুমিরকে ভিটে ছাড়া করছে রাজ্য সরকার। তবে হ্যাঁ! পুনর্বাসনও পাবে তারা। নর্মদার উপরেই মূর্তি বসেছে সর্দার বল্লভভাই পটেলের। পৃথিবীর সব থেকে উঁচু স্ট্যাচু। ৫৯৭ ফুট উঁচু ‘স্ট্যাচু অফ ইউনিটি’ বানাতে খরচ হয়েছে প্রায় তিন হাজার কোটি টাকা। তা নিয়ে বিতর্ক তো ছিলই। এ বার তাতে যুক্ত হলো কুমির। গুজরাত সরকারের পর্যটন দফতর ঠিক করেছে নর্মদার ওই অংশে সি প্লেন সার্ভিস চালু করবে। কিন্তু সেখানে তো কিলবিল করে কুমির। মানুষ জলে নেবে রোমাঞ্চ উপভোগ করবে তা তো আর তারা বুঝবে না। গুজরাত সরকারের দাবি, ওই অংশে রয়েছে প্রায় ৩০০ কুমির। তাই তাদের অন্যত্র সরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই ১২টি কুমিরকে খাঁচায় বন্দি করে ট্রাকে উঠিয়ে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামী প্রায় দেড় মাস ধরে কুমির ধরার এই কাজ চলবে বলে জানা গিয়েছে। গুজরাত সরকার জানিয়েছে ভদোদরা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে ছাড়া হবে কুমিরগুলিকে। কুমির সরানোর এই ঘটনাতেও তৈরি হয়েছে বিতর্ক। ‘এশিয়ান স্যাংচুয়ারি’ নামের একটি ওয়াইল্ড লাইফ ম্যাগাজিনের সম্পাদক বিট্টু সোহগাল টুইট করে লিখেছেন, “পর্যটনের জন্য কি আমাদের সবার মাথা খারাপ হয়ে গেল!” যদিও গুজরাত সরকার এ ব্যাপারে অনড়। রাজ্য বন্যপ্রাণ বোর্ডের উচ্চপদস্থ আধিকারিক প্রিয়ব্রত গাধভি সংবাদ সংস্থা এএনআই-কে বলেছেন, “যে ভাবে কুমিরদের সরানো হচ্ছে, তা বিজ্ঞানসম্মতভাবেই করা হচ্ছে।” তিনি আরও বলেন, “আমরা জানি ওখানে অনেক এমন কুমির রয়েছে যা লুপ্ত প্রজাতির। সবটা মাথায় রেখেই এই কাজ করা হচ্ছে।”

```