Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির

জেট এয়ারওয়েজের ১০০ পাইলট সহ ৫০০ জনকে চাকরি স্পাইস জেটের

দ্য ওয়াল ব্যুরো : দেশের অভ্যন্তরে ও বিদেশে সব উড়ান আপাতত বন্ধ রেখেছে জেট এয়ারওয়েজ। ফলে চাকরি হারিয়েছেন ২২ হাজার জন। উড়ান ক্ষেত্রে জেটের শূন্য জায়গা পূরণ করতে ঝাঁপিয়ে পড়েছে স্পাইস জেট। নতুন ২২ টি বোয়িং ৭৩৭ এবং পাঁচটি টার্বো টপ বম্বারডিয়ার কি

জেট এয়ারওয়েজের ১০০ পাইলট সহ ৫০০ জনকে চাকরি স্পাইস জেটের

শেষ আপডেট: 19 April 2019 18:08

দ্য ওয়াল ব্যুরো : দেশের অভ্যন্তরে ও বিদেশে সব উড়ান আপাতত বন্ধ রেখেছে জেট এয়ারওয়েজ। ফলে চাকরি হারিয়েছেন ২২ হাজার জন। উড়ান ক্ষেত্রে জেটের শূন্য জায়গা পূরণ করতে ঝাঁপিয়ে পড়েছে স্পাইস জেট। নতুন ২২ টি বোয়িং ৭৩৭ এবং পাঁচটি টার্বো টপ বম্বারডিয়ার কিউ ৪০০ বিমান চালু করার কথা ঘোষণা করেছে ওই সংস্থা। শুক্রবার স্পাইস জেট জানায়, জেট এয়ারওয়েজের ১০০ পাইলট সহ মোট ৫০০ কর্মীকে তারা চাকরি দিয়েছে। https://twitter.com/jetairways/status/1118549562380177410 স্পাইস জেটের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অজয় সিং এদিন বিবৃতি দিয়েছেন, নতুন চাকরি দেওয়ার সময় তাঁরা জেট এয়ারওয়েজের প্রাক্তন কর্মীদের অগ্রাধিকার দেবেন। তাঁর কথায়, আমাদের কোম্পানি নতুন নতুন ক্ষেত্রে উড়ান চালু করছে। সম্প্রতি জেট এয়ারওয়েজ বন্ধ হওয়ার ফলে যাঁরা চাকরি হারিয়েছেন, আমরা তাঁদের অগ্রাধিকার দেব। তিনিও জানান, স্পাইসজেট ইতিমধ্যে ১০০ পাইলট, ২০০ কেবিন ক্রু ও ২০০ জনের বেশি টেকনিক্যাল ও এয়ারপোর্ট স্টাফকে চাকরি দিয়েছে। তাঁর কথায়, আমরা আরও কয়েকজনকে চাকরি দেব। খুব শীঘ্র আমরা বড় সংখ্যক নতুন প্লেন চালু করব। আগামী ২৬ এপ্রিল থেকে ২ মে-র মধ্যে ২৪ টি নতুন উড়ান চালু করতে চলেছে স্পাইস জেট। তার মধ্যে ১৬ টি উড়ান চালু হবে মুম্বই থেকে। চারটি উড়ান চালু হবে দিল্লি থেকে। আরও চারটি উড়ান মুম্বই ও দিল্লিকে যুক্ত করবে। চলতি সপ্তাহের শুরুতে স্পাইসজেট জানিয়েছিল, মে মাসের শেষে মুম্বই থেকে হংকং, জেড্ডা, দুবাই, কলম্বো, ঢাকা, রিয়াধ, ব্যাংকক ও কাঠমাণ্ডু পর্যন্ত নন স্টপ ফ্লাইট চালু করবে তারা। অজয় সিং বলেন, স্পাইস জেট চেষ্টা করছে যাতে যাত্রীদের কোনও সমস্যা না হয়। তাঁরা যাতে ব্যস্ত সময়েও প্লেনে যাতায়াত করতে পারেন। গত বুধবার থেকে জেট এয়ারওয়েজের সব উড়ান বন্ধ আছে। তার আগে ওই সংস্থা ঋণদাতাদের কাছে আপৎকালীন তহবিলের জন্য আবেদন করেছিল। কিন্তু স্টেট ব্যাঙ্কের নেতৃত্বে এক কনসর্টিয়াম সেই আর্জি নাকচ করে দেয়। তারপরে উড়ান বন্ধ করে দেওয়া ছাড়া জেটের সামনে আর কোনও উপায় ছিল না। শিল্পপতি নরেশ গোয়েল প্রতিষ্ঠিত জেট এয়ারওয়েজের ঋণের পরিমাণ ৮ হাজার কোটি টাকা। অনেকে বলেন, জেট এয়ারওয়েজের সংকটের শুরু ২০০৬ সাল থেকে। ওই বছর জেট ৫০ কোটি ডলার দিয়ে এয়ার সাহারা কিনে নেয়। নরেশ গোয়েলের ব্যবসার কয়েকজন অংশীদার তাঁকে অত দাম দিয়ে এয়ার সাহারা কিনতে বারণ করেছিলেন। অভিযোগ, নরেশ গোয়েল সব সিদ্ধান্ত একা নিতেন। আর কারও মতামত গ্রাহ্য করতেন না। তিনি একের পর এক ভুল করে জেট এয়ারওয়েজকে ডুবিয়েছেন। স্পাইস জেট, ইন্ডিগো, গো-এয়ারের মতো কম খরচের উড়ানগুলি যে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে, সেদিকে জেট লক্ষ রাখেনি। তারা কর্পোরেট সেক্টরের ওপরেই পূর্ণ মনোযোগ দিয়েছে। এইভাবে ক্রমশ পতন ঘনিয়ে এসেছে জেট এয়ারওয়েজের।

```