মেয়েকে হারালেন মৌসুমী, চলে গেলেন পায়েল ডিকি সিনহা
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের মেয়ে পায়েল ডিকি সিনহা। বৃহস্পতিবার রাত দুটো নাগাদ মৃত্যু হয়েছে তাঁর।
ছোট থেকেই ডায়াবেটিসের রোগী মৌসুমী চট্টোপাধ্যায়ের মেয়ে পায়েল। যত সময় এগিয়েছে, অবনতি হয়েছে শারীরিক অবস্থার। ২০১৭ সাল
শেষ আপডেট: 13 December 2019 10:19
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের মেয়ে পায়েল ডিকি সিনহা। বৃহস্পতিবার রাত দুটো নাগাদ মৃত্যু হয়েছে তাঁর।
ছোট থেকেই ডায়াবেটিসের রোগী মৌসুমী চট্টোপাধ্যায়ের মেয়ে পায়েল। যত সময় এগিয়েছে, অবনতি হয়েছে শারীরিক অবস্থার। ২০১৭ সালের এপ্রিল মাস থেকে বারবার হাসপাতালে ভর্তি হয়েছেন পায়েল। সময়ের সঙ্গে সঙ্গে শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর। এর আগে মৌসুমী এবং তাঁর স্বামী জয়ন্ত অভিযোগ করেন, পায়েলের স্বামী ডিকি সিন্হা দেখভাল করেন না তাঁদের মেয়ের। পেশায় ব্যবসায়ী ডিকির সঙ্গে ২০১০ সালে বিয়ে হয় পায়েলের। এরপর পায়েল, ডিকি এবং পায়েলের বাবা জয়ন্ত মিলে একটি কোম্পানিও তৈরি করেন। নাম ছিল
Tethys Business and Projects Private Limited। এই সংস্থার ডিরেক্টর ছিলেন তিনজন। পরবর্তী সময়ে ব্যবসায়িক গন্ডগোলের জন্য সম্পর্কের অবনতি হতে শুরু করে পায়েল এবং ডিকির মধ্যে।

মৌসুমী অভিযোগ করে বলেন, ২০১৮ সালের ২৮ এপ্রিল হাসপাতাল থেকে ছাড়া পান পায়েল। সেই সময় পায়েলের ফিজিওথেরাপি ট্রিটমেন্ট চালু করার পরামর্শ দেন চিকিৎসকেরা। পরিবর্তন আনেন পায়েলের খাওদাওয়াতেও। প্রাথমিক ভাবে তাঁর মেয়েকে জোর করে নিজের বাড়িতে নিয়ে যান ডিকি। দায়িত্ব নেন পায়েলের দেখাশোনার। চালু হয় ফিজিওথেরাপি। পায়েলের জন্য রাখা নার্সও। কিন্তু সে সবের মেয়াদ ছিল মাত্র কয়েক দিন। মৌসুমীর অভিযোগ, চার-পাঁচ মাস পর থেকেই বন্ধ হয়ে যায় পায়েলের ফিজিওথেরাপি। মেয়ের দেখভালের দায়িত্ব নিয়ে সেসময় আদালতের দ্বারস্থ হন মৌসুমী এবং তাঁর স্বামী।