Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির

কলকাতায় কোভিড টিকা স্পুটনিকের ট্রায়াল, ১০০ স্বেচ্ছাসেবকের উপর পরীক্ষা শহরের হাসপাতালে  

দ্য ওয়াল ব্যুরো: কোভ্যাক্সিনের পরে এবার রাশিয়ার কোভিড টিকা স্পুটনিক ভি-এর তৃতীয় পর্যায়ের ট্রায়াল হবে কলকাতায়। এই ট্রায়াল করার অনুমতি দিল কলকাতার পিয়ারলেস হাসপাতাল। জানা গিয়েছে, শহরের প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবকের উপরে হবে এই ট্রায়াল। তবে ট্রা

কলকাতায় কোভিড টিকা স্পুটনিকের ট্রায়াল, ১০০ স্বেচ্ছাসেবকের উপর পরীক্ষা শহরের হাসপাতালে  

শেষ আপডেট: 17 December 2020 15:39

দ্য ওয়াল ব্যুরো: কোভ্যাক্সিনের পরে এবার রাশিয়ার কোভিড টিকা স্পুটনিক ভি-এর তৃতীয় পর্যায়ের ট্রায়াল হবে কলকাতায়। এই ট্রায়াল করার অনুমতি দিল কলকাতার পিয়ারলেস হাসপাতাল। জানা গিয়েছে, শহরের প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবকের উপরে হবে এই ট্রায়াল। তবে ট্রায়ালের আগে স্বেচ্ছাসেবকদের শারীরিক পরীক্ষা করার পরেই তা করা হবে বলে জানানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, পিয়ারলেস হাসপাতালের কনসাল্টান্ট ক্লিনিক্যাল ফার্মাকোলজিস্ট ডক্টর শুভ্রজ্যোতি ভৌমিকের নেতৃত্বে হবে এই ট্রায়াল। এই ট্রায়ালে তাদের সাহায্য করবে কলকাতার ক্লিনিমেড লাইফ সায়েন্সেস। এই ট্রায়ালের খরচ দেবে ডক্টর রেড্ডি’স ল্যাবরেটরিজ লিমিটেড। এই প্রসঙ্গে ডক্টর শুভ্রজ্যোতি ভৌমিক জানিয়েছেন, “এটা খুবই ভাল খবর যে আমাদের হাসপাতালের এথিক্স কমিটি পশ্চিমবঙ্গে প্রথম হাসপাতাল হিসেবে স্পুটনিক ভি টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু করার অনুমতি দিয়েছে। ডক্টর রেড্ডি’স ল্যাবরেটরিজ লিমিটেড থেকে টিকা চলে এলেই ট্রায়াল শুরু হবে। আগামী ৬ মাস ধরে স্বেচ্ছাসেবকদের পর্যবেক্ষণে রেখে টিকার কার্যকারিতা পরীক্ষা করব আমরা।” ক্লিনিমেডের বিজনেস হেড স্নেহেন্দু কোনার জানিয়েছেন, “আমি খুব খুশি যে পশ্চিমবঙ্গে স্পুটনিক ভি টিকার ট্রায়ালে অংশ নিতে পারছি। দেশের পূর্বে গবেষণার একটা নতুন দিক খুলে যাবে। আমরা পশ্চিমবঙ্গে নতুন নতুন ড্রাগ ও ভ্যাকসিন তৈরি করার জন্য আরও অনেক ট্রায়াল করে যাব।” বিশ্বে করোনার টিকা নিয়ে যখন বিভিন্ন দেশ গবেষণা চালাচ্ছে তখন রাশিয়া প্রথম দাবি করে টিকা তৈরি করে ফেলেছে তারা। এমনকি প্রেসিডেন্ট পুতিনের মেয়ের শরীরেও দেওয়া হয় সেই টিকা। ভারতে ইতিমধ্যেই বেশ কিছু টিকার ট্রায়াল চলছে। এর মধ্যেই কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হয়েছে কেন্দ্রীয় গবেষণা সংস্থা নাইসেডে। কলকাতায় প্রথম সেই টিকা নিয়েছেন পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রশাসক ফিরফাদ হাকিম। এবার ফের একটা নতুন টিকার ট্রায়াল শুরু হচ্ছে কলকাতায়। তবে এবার বেসরকারি হাসপাতালে।

```