Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

প্রসেনজিতের অভিনয়ে মুগ্ধ রাজ্যপাল, গুমনামি দেখে স্যালুট সৃজিতকে

দ্য ওয়াল ব্যুরো: ছবি মুক্তির আগে বিস্তর ঝক্কি পোয়াতে হয়েছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও প্রযোজক শ্রী বেঙ্কটেশ ফিল্মসকে। তবে ছবি মুক্তির পরে দরাজ প্রশংসা পেল 'গুমনামি'। তাও আবার রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে। ছবির মুখ্য অভিনেতা প্রসেনজিৎ চট্টোপা

প্রসেনজিতের অভিনয়ে মুগ্ধ রাজ্যপাল, গুমনামি দেখে স্যালুট সৃজিতকে

শেষ আপডেট: 20 October 2019 14:25

দ্য ওয়াল ব্যুরো: ছবি মুক্তির আগে বিস্তর ঝক্কি পোয়াতে হয়েছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও প্রযোজক শ্রী বেঙ্কটেশ ফিল্মসকে। তবে ছবি মুক্তির পরে দরাজ প্রশংসা পেল 'গুমনামি'। তাও আবার রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে। ছবির মুখ্য অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের দেদার প্রশংসা করেছেন তিনি। রবিবার সন্ধেবেলা পার্ক সার্কাসের একটি শপিং মলে গুমনামি দেখতে যান রাজ্যপাল। সেখানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলী ও পরিচালক। ছবি দেখে বেরিয়ে পাশে সৃজিত ও প্রসেনজিতকে নিয়ে নিজের ছবি দেখার অভিজ্ঞতার কথা বললেন রাজ্যপাল। তিনি বলেন, "আমি স্পিচলেস। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে স্যালুট জানাই। প্রসেনজিতের অভিনয়ে আমি মুগ্ধ। একবারের জন্যও ওনাকে নেতাজির বাইরে কিছু মনে হয়নি। আমি এক সেকেন্ডের জন্যও ছবি থেকে আমার চোখ সরাতে পারিনি।" ধনকড় যখন এই কথাগুলি বলছিলেন তখন পাশে গদগদ ভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায় প্রসেনজিৎ ও সৃজিতকে। পুজোর সময় ২ অক্টোবর মুক্তি পায় গুমনামি। ছবি মুক্তির পর থেকে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এই ছবিকে নিয়ে। কেউ প্রসেনজিতের অভিনয়ের প্রশংসা করেছেন তো কারও বক্তব্য ছবির বিশ্বাসযোগ্যতায় একটু সমস্যা রয়েছে। পরিচালককে আরও বেশি সতর্ক থাকা উচিত ছিল। গুমনামি মুক্তির আগেও বিতর্ক দেখা দিয়েছিল। টিজার রিলিজের ২৪ ঘণ্টার মধ্যেই আইনি নোটিস পান পরিচালক। আইনি চিঠি পাঠান দেবব্রত রায় নামের জনৈক ব্যক্তি। অবিলম্বে শ্যুটিং বন্ধের আবেদন জানান তিনি। নয়তো প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সাফ জানান ওই দেবব্রত রায়। তিনি জানান, ছবির টিজারে যে ভাবে গুমনামি বাবাকে দেখানো হয়েছে তা সম্পূর্ণ কাল্পনিক, আরোপিত, হাস্যকর। তাঁর অভিযোগ, এর ফলে নেতাজির ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। অবশ্য কলকাতা হাইকোর্ট এই ছবি মুক্তির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়।

পড়ুন, দ্য ওয়ালের পুজোসংখ্যার বিশেষ লেখা…..


```