Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

খিদিরপুরের ফ্যান্সি মার্কেটে আগুন, পুজো উদ্বোধন ছেড়ে ঘটনাস্থলে মেয়র

দ্য ওয়াল ব্যুরো : পুজোর আগে শেষ মুহূর্তের কেনাকাটা করতে ব্যস্ত মানুষ। এমন সময় আচমকায় খিদিরপুরের ফ্যান্সি মার্কেট বিল্ডিংয়ে আগুন লাগে। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধেবেলায়। এমনিতেই খিদিরপুরের ফ্যান্সি মার্কেটে সবসময় ভি

খিদিরপুরের ফ্যান্সি মার্কেটে আগুন, পুজো উদ্বোধন ছেড়ে ঘটনাস্থলে মেয়র

শেষ আপডেট: 30 September 2019 18:39

দ্য ওয়াল ব্যুরো : পুজোর আগে শেষ মুহূর্তের কেনাকাটা করতে ব্যস্ত মানুষ। এমন সময় আচমকায় খিদিরপুরের ফ্যান্সি মার্কেট বিল্ডিংয়ে আগুন লাগে। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধেবেলায়। এমনিতেই খিদিরপুরের ফ্যান্সি মার্কেটে সবসময় ভিড় থাকে। পুজোর আগে ভিড় অন্য সময়ের থেকে বেশিই ছিল। আচমকা বিল্ডিংয়ের টপ ফ্লোরে আগুন লাগে। গলগল করে বেরোতে থাকে কালো ধোঁয়া। আতঙ্কিত হয়ে পড়েন কেনাকাটা করতে আসা মানুষ। দোকানদাররাও ভয়ে মালপত্র বের করে আনতে থাকেন। সব মিলিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। চলে আসে দমকলের ছটি ইঞ্জিন। এসে পৌঁছয় একবালপুর ও ওয়েস্ট পোর্ট থানার পুলিশ। তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। খবর পেয়ে পুজো উদ্বোধন ছেড়ে সেখানে এসে পৌঁছন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি দাঁড়িয়ে থেকে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের তরফে জানানো হয়েছে, আগুন নিভে গিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। তবে কী কারণে আগুন লাগল তা এখনও বোঝা যায়নি। শর্ট সার্কিট, নাকি অন্য কোনও কারণে আগুন লেগেছে, তা খতিয়ে দেখছেন পুলিশ ও দমকলের আধিকারিকরা। তবে আচমকা এই আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল এলাকায়।  

```