Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

আজই বাড়ি ফিরছেন বুদ্ধদেব, জেদের কাছে হার মানলেন ডাক্তাররা

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকাল থেকেই জেদ ধরেছিলেন, হাসপাতালে আর থাকবেন না। কিন্তু ডাক্তাররা তখন শোনেননি। মেডিক্যাল বোর্ড এক কথায় সেই অনুরোধ খারিজ করে দিয়েছিল। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য নাছোড়। হাসপাতালে এতো লোকজন তাঁকে

আজই বাড়ি ফিরছেন বুদ্ধদেব, জেদের কাছে হার মানলেন ডাক্তাররা

শেষ আপডেট: 9 September 2019 07:34

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকাল থেকেই জেদ ধরেছিলেন, হাসপাতালে আর থাকবেন না। কিন্তু ডাক্তাররা তখন শোনেননি। মেডিক্যাল বোর্ড এক কথায় সেই অনুরোধ খারিজ করে দিয়েছিল। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য নাছোড়। হাসপাতালে এতো লোকজন তাঁকে দেখতে আসছেন, সংবাদমাধ্যমের প্রতিনিধি, টিভি ক্যামেরা, পার্টি কর্মী মায় হাসপাতাল চত্বরে হই হই সারাক্ষণ, আর ভাল লাগছে না তাঁর। তবু উডল্যান্ডস হাসপাতালের চিকিৎসকরা তাঁকে অনুরোধ করেছিলেন, আরও অন্তত তিন দিন হাসপাতালে পর্যবেক্ষণে থাকুন। কারণ, এখনও শ্বাস প্রশ্বাসের সুবিধার জন্য বাইপ্যাপ লাগানো রয়েছে। নিউমোনিয়ার প্রকোপ কমছে। কিন্তু পুরোপুরি সংক্রমণ যায়নি। তাই ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক, নেবুলাইজার, বুকের ফিজিওথেরাপি সবই চলছে। কিন্তু তাও শুনতে নারাজ প্রাক্তন মুখ্যমন্ত্রী। অগত্যা তাঁকে বাড়ি পাঠাতে সম্মত হলেন চিকিৎসকরা। তবে ঠিক হয়েছে, এক জন চিকিৎসক ও একজন সর্বক্ষণের নার্স বুদ্ধদেববাবুর বাড়িতে থেকে তাঁর দেখভাল করবেন। নির্দিষ্ট সময়ান্তরে তাঁরা মেডিক্যাল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে নেবেন। জানা গিয়েছে, বুদ্ধদেববাবুর চিকিৎসার খরচ বহন করছে সিপিএমই। সরকার নয়। এ ব্যাপারে প্রশ্নের জবাবে সিপিএম পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম বলেন, “দলের নিয়ম মেনেই চিকিৎসার খরচ দল বহন করছে। সরকার এ ব্যাপারে কিছু বলেনি। আমরাও বলিনি”।

```