Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

রাশিয়া ফিরতেই আটক নাভালনি, অন্তর্বাসে বিষ মাখিয়ে খুনের চেষ্টার অভিযোগ তুলেছিলেন

দ্য ওয়াল ব্যুরো: রাশিয়া ফিরলেই ক্রেমলিন বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিকে গ্রেফতার করা হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিল রুশ প্রশাসন। তার জবাবে, নাভালনি বলেছিলেন, তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগই মিথ্যা। হুমকিতে দমানো যাবে না তাঁকে। কিন্তু এদিন

রাশিয়া ফিরতেই আটক নাভালনি, অন্তর্বাসে বিষ মাখিয়ে খুনের চেষ্টার অভিযোগ তুলেছিলেন

শেষ আপডেট: 18 January 2021 09:04

দ্য ওয়াল ব্যুরো: রাশিয়া ফিরলেই ক্রেমলিন বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিকে গ্রেফতার করা হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিল রুশ প্রশাসন। তার জবাবে, নাভালনি বলেছিলেন, তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগই মিথ্যা। হুমকিতে দমানো যাবে না তাঁকে। কিন্তু এদিন মস্কো বিমানবন্দরে নামতেই নাভালনিকে আটক করে রুশ পুলিশ। বিমানবন্দরে আগে থেকেই প্রস্তুত ছিল বাহিনী। এয়ারপোর্টে পা রাখার পরেই তাঁকে আটক করে নিয়ে যাওয়া হয়। গত বছর অগস্টে আচমকা অসুস্থ হয়ে পড়ায় নাভালনিকে চিকিৎসার জন্য জার্মানি নিয়ে যাওয়া হয়েছিল। তাঁর উপরে বিষপ্রয়োগের অভিযোগ ওঠে ভ্লাদিমির পুতিন প্রশাসনের বিরুদ্ধে। অন্তর্বাসের মধ্যে বিষ ঢুকিয়ে তাঁকে খুন করার চেষ্টা করা হয়েছিল বলে সম্প্রতি অভিযোগও তুলেছিলেন নাভালনি। ফেডেরাল সিকিউরিটি সার্ভিস-এর বিরুদ্ধে এমন বিস্ফোরক অভিযোগ সামনে আনার পরেই রুশ প্রশাসন জানিয়েছিল, দেশে ফিরলেই গ্রেফতার করা হবে নাভালনিকে। পুতিনের সমালোচক নাভালনির অভিযোগ ছিল, ফেডেরাল সিকিউরিটি সার্ভিসের রায়াসনিক অস্ত্র বিশেষজ্ঞকে এ ব্যাপারে জানিয়েছিলেন তিনি। সেই বিশেষজ্ঞই নাকি বিষপ্রয়োগের কথা স্বীকার করেছেন। সেই কথোপকথনের অডিও রেকর্ডও তাঁর কাছে আছে বলে দাবি করেছেন নাভালনি। যদিও ক্রেমলিন বিরোধী নেতার অভিযোগকে মিথ্যা বলেই দাবি করেছে ফেডেরাল সিকিউরিটি সার্ভিস। তাদের বক্তব্য, সংস্থাকে বদনাম করার জন্যই মনগড়া গল্প বানিয়েছেন নাভালনি। গত বছর অগস্টে সাইবেরিয়া থেকে মস্কো যাওয়ার পথে বিমানেই অসুস্থ হয়ে পড়েছিলেন নাভালনি। প্রথমে রাশিয়ার ওমস্ক শহরের হাসপাতালে ভর্তি করানো হয়। পরে বার্লিনে স্থানান্তরিত করা হয়েছিল তাঁকে। সাইবেরিয়ার তোমাস্ক শহরের যে হোটেলে তিনি উঠেছিলেন সেখানেই তাঁর শরীরে বিষপ্রয়োগের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন নাভালনির সমর্থকরা। নাভালনির ঘর থেকে একটি ফাঁকা মিনারেল ওয়াটারের বোতল পাওয়া গেছে যার মধ্যে বিষাক্ত রাসায়নিকের খোঁজ মিলেছিল বলেও দাবি করা হয়। নাভালনির ঘর থেকে ‘হোলি স্প্রিং’ নামে একটি ফাঁকা মিনারেল ওয়াটারের বোতল পাওয়া গেছে যার ফরেন্সিক পরীক্ষা করিয়ে বিষের প্রমাণ মিলেছে। নাভালনির উপর আগেও দুষ্কৃতী হামলা হয়েছে। ২০১৭ সালের দুষ্কৃতীরা তাঁর মুখে ক্ষতিকারক রাসায়নিক ছুড়ে মারে। গত বছর অগস্ট মাসে ‘বেআইনি প্রতিবাদ সমাবেশে’ নেতৃত্ব দেওয়ার অভিযোগে নাভালনি বন্দি হয়েছিলেন। পুলিশ হেপাজতে তাঁর হাতে র‍্যাশ বেরিয়েছিল। চিকিৎসকরা অবশ্য বলেছিলেন, তাঁর অ্যালার্জি হয়েছে। কিন্তু নাভালনি দাবি করেছিলেন, তাঁর শরীরে বিষক্রিয়া হয়েছে।

```