Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্ত, নীতীশের আর্জি মানল কেন্দ্র

দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে সিবিআই তদন্তের সুপারিশ করেছিল বিহার সরকার। সেই দাবি মেনে নিল কেন্দ্র। গতকালই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং রাজ্যপাল ফাগু চৌধুরী জানিয়েছিলেন যে তাঁরা চান সুশান্তের মৃত্যুর তদন্তভার সিবিআই

সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্ত, নীতীশের আর্জি মানল কেন্দ্র

শেষ আপডেট: 5 August 2020 07:12

দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে সিবিআই তদন্তের সুপারিশ করেছিল বিহার সরকার। সেই দাবি মেনে নিল কেন্দ্র। গতকালই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং রাজ্যপাল ফাগু চৌধুরী জানিয়েছিলেন যে তাঁরা চান সুশান্তের মৃত্যুর তদন্তভার সিবিআই-কে দেওয়া হোক। এই মর্মে কেন্দ্রের কাছে আবেদনও জানিয়েছিল বিহার সরকার। সেই আর্জি মেনে নিয়েছে কেন্দ্র। জানা গিয়েছে, এ বিষয়ে সুপ্রিম কোর্টকে জানিয়েছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। সূত্রের খবর, ইতিমধ্যেই বিহার সরকারের আর্জি মেনে সুশান্তের মৃত্যুর তদন্তভার সিবিআই-এর হাতে স্থানান্তর করেছে কেন্দ্র। প্রয়াত অভিনেতার বাবা কৃষ্ণ কুমার সিং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কাছে ছেলের মৃত্যুর সিবিআই তদন্তের আবেদন নিয়ে গিয়েছিলেন। সুশান্তের বাবার সঙ্গে সাক্ষাতের পর গতকাল বিহার সরকার সিদ্ধান্ত নেয় যে সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্ত প্রয়োজন। নীতীশ কুমারের সঙ্গে সহমত পোষণ করেন বিহারের রাজ্যপালও। https://twitter.com/ANI/status/1290897621117108225?s=19 গত ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের ঝুলন্ত দেহ। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে আত্মহত্যা করেছেন অভিনেতা। গলায় ফাঁস লাগার ফলে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁর। তবে অভিনেতার এমন আকস্মিক ও মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারেননি কেউই। সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন সুশান্তের লক্ষ-কোটি ভক্তরা। রাজনৈতিক মহল থেকেও উঠেছিল সিবিআই তদন্তের দাবি। এমনকি সুশান্তের মৃত্যুর পর থেকে যাকে নিয়ে সবচেয়ে বেশি হইচই হচ্ছে, অভিনেতার সেই বান্ধবী রিয়া চক্রবর্তীও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে টুইট করে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন। সোশ্যাল মিডিয়াতেও সুশান্তের মৃত্যুর তদন্তে সিবিআই-এর হস্তক্ষেপের সমর্থনে চলছিল লাগাতার প্রচার। যদিও এর আগে সুপ্রিম কোর্টের তরফে সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের আবেদন খারিজ হয়ে গিয়েছিল। প্রধান বিচারপতি এস এস বোবদে বলেছিলেন পুলিশকে তাদের কাজ করতে দেওয়া হোক। মুম্বই এবং বিহার পুলিশেরও এতদিন তাই মত ছিল। দুই রাজ্যের পুলিশের অধিকারিকরাই বলেছিলেন যে, তাদের ফোর্সের যথেষ্ট সামর্থ রয়েছে। তারা সুশান্তের মৃত্যুর যথাযথ তদন্ত করতে সক্ষম।

```