রাস্তার মধ্যেই কান ধরে উঠবস! লকডাউন ভাঙায় শাস্তি যুবককে
দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের বেশ ভালই প্রভাব পড়েছে মধ্যপ্রদেশের ইন্দোরে। আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মৃতের সংখ্যাও। দেশের অন্যান্য সব শহরের মতো কড়া ভাবে লকডাউন জারি হয়েছে ইন্দোরেও। ইতিমধ্যেই করোনা হটস্পট হিসেবেও এই শহরের বেশ কিছু
শেষ আপডেট: 26 April 2020 11:10
দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের বেশ ভালই প্রভাব পড়েছে মধ্যপ্রদেশের ইন্দোরে। আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মৃতের সংখ্যাও। দেশের অন্যান্য সব শহরের মতো কড়া ভাবে লকডাউন জারি হয়েছে ইন্দোরেও। ইতিমধ্যেই করোনা হটস্পট হিসেবেও এই শহরের বেশ কিছু এলাকা চিহ্নিত হয়েছে। এমনকি স্বাস্থ্যকর্মীদের হেনস্থার অভিযোগেও গত কয়েকদিনে শিরোনামে এসেছে ইন্দোর।
এবার এই শহরেই লকডাউনের শুনশান রাস্তায় দেখা পাওয়া গেল বিলাসবহুল পোরশে গাড়ির। নিয়ম ভেঙে দু’সিটের এই কোটি টাকার গাড়ি নিয়ে রাস্তায় নেমেছিলেন এক যুবক। সাঁ সাঁ করে ছুটছিল গাড়ি। তবে প্রশাসনের চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। শহরের সিকিউরিটি কাউন্সিলের নজর এড়িয়ে গাড়ি নিয়ে পালাতে পারেননি ওই যুবক। শাস্তি স্বরূপ রাস্তার উপর কান ধরে উঠবস করতে হয়েছে তাঁকে।
https://twitter.com/i/status/1254250304402411520
মূলত অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক, প্যারামিলিটারি ফোর্সের সদস্য এবং পুলিশকর্মীরাই এই সিটি সিকিউরিটি কাউন্সিলের অন্তর্ভুক্ত। পুলিশের সঙ্গে ভলান্টিয়ার হিসেবে কাজ করেন তাঁরা। দেশের এমন জটিল পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বজায় রাখার কাজে হাত বাড়িয়ে তাঁরাও। আর এমনই একটি দলের নজরে পড়ে যায় ইন্দোরের রাস্তায় দাপিয়ে বেড়ানো হলুদ পোরশে গাড়িটি।
লকডাউনের রাস্তায় গাড়ি দেখেই থামান সিকিউরিটি কাউন্সিলের কর্তাব্যক্তিরা। যুবককে জিজ্ঞআসাবাদ শুরু করেন তাঁরা। তবে তিনি কে বা কেন বেরিয়েছেন সেসব না বলেই গাড়ির কাগজপত্র হাতে নিয়ে নেমে আসেন ওই যুবক। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে এমনটাই। এরপরেই ওই যুবককে রাস্তার উপরেই কান ধরে উঠবস করার শাস্তি দেওয়া হয়। উপায় না পেয়ে বাধ্য হয়েই শাস্তি মেনে নিতে হয় যুবক। লকডাউন ভেঙে যুবকের উঠবস করার শাস্তির ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায়।
সূত্রের খবর, ইন্দোরের বিখ্যাত আশা কনফেকশনারিজ-এর মালিক দীপক দয়ারানির ছেলে এই যুবক। বিলাসবহুল গাড়ি নিয়ে লকডাউনের মধ্যে হাওয়া খেতে বেরিয়েছিলেন তিনি। নিয়ম ভাঙার শাস্তিও পেয়েছেন হাতেনাতে। তবে যুবকের পরিবারের দাবি, লকডাউনে বাড়ি থেকে বেরনোর পাস এবং গাড়ির কাগজপত্র সবই ছিল যুবকের কাছে। তাদের অভিযোগ, একপ্রকার ইচ্ছে করে ওই যুবককে হেনস্থা করা হয়েছে। শোনা যাচ্ছে, সিটি সিকিউরিটি কাউন্সিলের বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন ওই যুবক।