Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

প্রয়াত স্ত্রীর স্বপ্নপূরণ, বিলাসবহুল বাংলো কিনে জীবনসঙ্গিনীর মোমের মূর্তি বসালেন কর্নাটকের ব্যবসায়ী

দ্য ওয়াল ব্যুরো: পথ দুর্ঘটনায় মারা গিয়েছিলেন স্ত্রী। জীবনসঙ্গিনীর এমন মর্মান্তিক পরিণতিমেনে নিতে পারেননি স্বামী। চেয়েছিলেন এমন কিছু করতে যাতে সবসময় মনে হয় যে স্ত্রী তাঁর সঙ্গে রয়েছেন। অনেক ভেবেচিন্তে উপায় বের করেন ওই ব্যক্তি। স্ত্রীর স্বপ্ন

প্রয়াত স্ত্রীর স্বপ্নপূরণ, বিলাসবহুল বাংলো কিনে জীবনসঙ্গিনীর মোমের মূর্তি বসালেন কর্নাটকের ব্যবসায়ী

শেষ আপডেট: 11 August 2020 06:47

দ্য ওয়াল ব্যুরো: পথ দুর্ঘটনায় মারা গিয়েছিলেন স্ত্রী। জীবনসঙ্গিনীর এমন মর্মান্তিক পরিণতিমেনে নিতে পারেননি স্বামী। চেয়েছিলেন এমন কিছু করতে যাতে সবসময় মনে হয় যে স্ত্রী তাঁর সঙ্গে রয়েছেন। অনেক ভেবেচিন্তে উপায় বের করেন ওই ব্যক্তি। স্ত্রীর স্বপ্ন ছিল তাঁদের একটা বাংলো থাকবে। প্রয়াত স্ত্রীর শখ পূরণে তাই বিলাসবহুল একটা বাংলো কিনে নেন ওই ব্যক্তি। সেই সঙ্গে বাংলোর ভিতর বসান স্ত্রীর একটা মোমের মূর্তি। কর্নাটকের শ্রীনিবাস মূর্তি তাঁর নতুন বাংলোয় স্ত্রী মাধবীর মোমের মূর্তি স্থাপন করেছেন। বাংলোর লিভিং রুমে সোফায় বসানো রয়েছে মাধবীর মূর্তি। পরনে গোলাপি রঙয়ের সিল্কের শাড়ি। সঙ্গে মানানসই সোনার গয়না। মুখে লেগে স্নিগ্ধ হাসি। একঝলক দেখলে মনে হবে যেন সত্যিই অতিথি আপ্যায়নের জন্য হাসিমুখে বসে আছেন মাধবী। শিল্পীর নিপুণ কাজের দক্ষতায় বলে না দিলে বোঝা দায় যে ওটা মোমের মূর্তি। বছর তিনেক আগে মেয়েদের সঙ্গে তিরুপতি যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মারা যান মাধবী। এর বেশ কিছুদিন পর ওই বাংলো কেনেন শ্রীনিবাস মূর্তি। একাধিক আর্কিটেক্টের সঙ্গে দেখা করেন তিনি। তবে বাংলোয় কী ভাবে স্ত্রীর স্মৃতি ধরে রাখা যায় সে ব্যাপারে কেউই মনমতো উপায় বাতলে দিতে পারেননি। অবশেষে শ্রীনিবাসের সঙ্গে সাক্ষাৎ হয় মহেশ নামের এক আর্কিটেক্টের। তিনিই ব্যবসায়ী শ্রীনিবাসকে বুদ্ধি দেন বাংলোয় স্ত্রীর মোমের মূর্তি বসানোর। এরপর তৈরি হয় মাধবীর মোমের মূর্তি। শ্রীনিবাস বলছেন, "শিল্পীর কাজে আমি মুগ্ধ। মুর্তিতেও জীবন্ত লাগছে মাধবীকে। বাড়িতে অতিথি আসলে সবসময় হাসিমুখে আপ্যায়ন করত ও। এ বার থেকে চোখের সামনেই থাকবে মাধবী। হোক না মূর্তি, তাও মনে হবে যে আমার স্ত্রী সবসময়ই আমার সঙ্গে আছে।" টুইটারেও ভাইরাল হয়েছে মাধবীর মোমের মূর্তির ছবি। শিল্পীর এমন নিখুঁত কাজ দেখে মুগ্ধ টুইটারিয়ানরা। কুর্নিশ জানিয়ে অনেকেই বলেছেন, মাদাম তুসোর মূর্তির থেকেও এই শিল্পীর কাজ অনেকগুণে ভাল। কেউবা বলেছেন, স্ত্রীর প্রতি স্বামীর ভালবাসা এমনই হওয়া উচিত। শ্রীনিবাস-মাধবী আদর্শ দম্পতি। তাই তো স্ত্রীর প্রয়াণের পরেও তাঁকে এ ভাবে জীবিত রাখতে চান স্বামী।

```