Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

৮০ বছরের বৃদ্ধা শাশুড়িকে চুলের মুঠি ধরে বেধড়ক মার পুত্রবধূর! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: খাটিয়ার উপর শুয়ে রয়েছেন অশীতিপর বৃদ্ধা। আর তাঁকে অনবরত চড়-থাপ্পড় মেরে চলেছেন এক মহিলা। কাকুতি-মিনতি করছেন বৃদ্ধা। কিন্তু মহিলার পরোয়া নেই। চুলের মুঠি ধরে বৃদ্ধাকে বেধড়ক মারধর করছেন ওই মহিলা। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল

৮০ বছরের বৃদ্ধা শাশুড়িকে চুলের মুঠি ধরে বেধড়ক মার পুত্রবধূর! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

শেষ আপডেট: 8 June 2019 14:04

দ্য ওয়াল ব্যুরো: খাটিয়ার উপর শুয়ে রয়েছেন অশীতিপর বৃদ্ধা। আর তাঁকে অনবরত চড়-থাপ্পড় মেরে চলেছেন এক মহিলা। কাকুতি-মিনতি করছেন বৃদ্ধা। কিন্তু মহিলার পরোয়া নেই। চুলের মুঠি ধরে বৃদ্ধাকে বেধড়ক মারধর করছেন ওই মহিলা। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে এমনই মর্মান্তিক ভিডিও। জানা গিয়েছে, এই ঘটনা ঘটেছে হরিয়ানার মহেন্দ্রগড় জেলার নিওয়াজ নগর গ্রামে। রাজধানী শহর দিল্লি থেকে যার দূরত্ব ১২৩ কিলোমিটার। জানা গিয়েছে, নিজের শাশুড়িকে মাকে এ ভাবে মারধর করছিলেন পুত্রবধূ। গোটা ঘটনার ভিডিও করেছেন মহিলার এক প্রতিবেশী। তারপর সোশ্যাল মিডিয়ায় তা ছড়িয়ে দেন তিনি। খবর দেন পুলিশেও। ইতিমধ্যেই বৃদ্ধা শাশুড়িকে শারীরিক অত্যাচার করার অপরাধে ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, আশি বছর বয়সী ওই বৃদ্ধার নাম চাঁদ বাঈ। মাঝে মাঝেই তাঁকে এ বার বেধড়ক মারধর করেন বৃদ্ধার পুত্রবধূ কান্তা বাঈ। কিন্তু একজন অশীতিপর বৃদ্ধাকে কেন এ ভাবে মারধর করেন কান্তা বাঈ সে ব্যাপারে সঠিক ভাবে কিছু জানায়নি পুলিশ। তবে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়ার পরে তা নজরে আসে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের। গোটা ঘটোনার তীব্র প্রতিবাদ করেছেন তিনি। বলেন, "সভ্য সমাজে এ ধরনের আচরণ কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। ওই মহিলার বিরুদ্ধে মামলাও রুজু করা হয়েছে। গ্রেফতারও করা হয়েছে তাকে।" গোটা ঘটনাটি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছেন ওই পরিবারের এক প্রতিবেশী। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ওই পড়ুয়া জানিয়েছেন, "চোখের সামনে বৃদ্ধাকে ও ভাবে মার খেতে দেখে প্রথমে হকচকিয়ে গিয়েছিলাম। কী করব বুঝতেই পারছিলাম না। তারপরেই মাথায় আসে গোটা ঘটনার ভিডিও করার। তাহলে অন্তত প্রমাণ থাকবে যে আমি মিথ্যে কথা বলছি না। এরপর প্রমাণ সমেত পুলিশে অভিযোগ জানাই।" পুলিশ জানিয়েছে, বৃদ্ধার পুত্রবধূ গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিল। পরে তাকে গ্রেফতার করে পুলিশ। আপাতত ওই বৃদ্ধাকে মেডিক্যাল চেকআপের জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, এরপর ওই মহিলা যেখানে থাকতে চাইবেন সেখানেই তাঁকে নিয়ে যাওয়া হবে। https://www.youtube.com/watch?v=tgJXnoSxNP0 ভিডিও সৌজন্যে ইউটিউব। 

```