Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

সোশ্যাল চ্যাটে যৌনাঙ্গের ছবি পাঠানোর অভিযোগ প্রাক্তন এআইবি কর্মীর বিরুদ্ধে

দ্য ওয়াল ব্যুরো: টেলিভিশন দুনিয়ার অন্যতম জনপ্রিয় নন ফিকশন শো 'এআইবি'। তাদের শোয়ের বিভিন্ন কনটেন্টের জন্য বেশ কয়েকবার শিরোনামে এসেছেন অনুষ্ঠানের হোস্টরা। তবে এ বার খোদ এআইবি'র সদস্যের বিরুদ্ধেই উঠল যৌন হেনস্থার অভিযোগ। এআইবি'র প্রাক্তন সদস্

সোশ্যাল চ্যাটে যৌনাঙ্গের ছবি পাঠানোর অভিযোগ প্রাক্তন এআইবি কর্মীর বিরুদ্ধে

শেষ আপডেট: 5 October 2018 11:34

দ্য ওয়াল ব্যুরো: টেলিভিশন দুনিয়ার অন্যতম জনপ্রিয় নন ফিকশন শো 'এআইবি'। তাদের শোয়ের বিভিন্ন কনটেন্টের জন্য বেশ কয়েকবার শিরোনামে এসেছেন অনুষ্ঠানের হোস্টরা। তবে এ বার খোদ এআইবি'র সদস্যের বিরুদ্ধেই উঠল যৌন হেনস্থার অভিযোগ। এআইবি'র প্রাক্তন সদস্য উৎসব চক্রবর্তীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন বেশ কয়েকজন মহিলা। তাঁদের অভিযোগ সোশ্যাল মিডিয়ায় চ্যাটের অছিলায় নিজের যৌনাঙ্গের ছবি তুলে পাঠাতেন উৎসব। বাধ্য করতেন তাঁদেরও। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই তোলপাড় হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। নেটিজেনদের আক্রমণের ঝড় আছড়ে পড়েছে উৎসবের উপর। বাদ যায়নি জনপ্রিয় শো এআইবি-ও। টুইটার ছেয়ে গিয়েছে #unsbscribedAIB-স্লোগানে। পিঠ বাঁচাতে তড়িঘড়ি ময়দানে নেমেছে এআইবি কর্তৃপক্ষ। তারা সাফ জানিয়ে দিয়েছেন, উৎসবের আচরণ কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়। ইউটিউব থেকে উৎসবের সব ভিডিও সরিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছে এআইবি কর্তৃপক্ষ। তারা এও জানিয়েছে, উৎসব তাদের প্রাক্তন সদস্য ছিল।বর্তমানে তা সঙ্গে এআইবি'র কোনও যোগ নেই। অন্যদিকে যার বিরুদ্ধে উঠেছে এত অভিযোগ তিনিও পাল্টা টুইট করেছেন। উৎসব বলেন,যা হয়েছে তার জন্য তিনি ক্ষমাপ্রার্থী। তবে তিনি নিজেও শিকার হয়েছেন। আর সেইজন্যেই এ ধরণের আচরণ করেছেন।  সব কিছুর জন্য মেসেজিং অ্যাপ 'স্ন্যাপচ্যাট'-কেই দোষী সাব্যস্ত করেছেন এআইবি'র এই প্রাক্তন কর্মী। তিনি বলেন, "আমার জীবনে অন্যতম ভুল সিদ্ধান্ত স্ন্যাপচ্যাট ব্যবহার করা।" উৎসব আর বলেছেন, "স্ন্যাপচ্যাটে অনেকেই আমায় ন্যুড ছবি পাঠাতেন। আমিও  ভেবেছিলাম এখানে হয়তো এমনটা হয়। তবে এই ভাবাটাই আমার জীবনে কাল হয়েছে।"

```