দ্য ওয়াল ব্যুরো: ঘিঞ্জি রাস্তায় ট্রাফিক সামলাচ্ছেন কর্তব্যরত এক পুলিশ। হাতে নিয়েছেন একটা মাইক্রোফোন। দিচ্ছেন নির্দেশও। তবে এক অভিনব স্টাইলে। পাঞ্জাবি পপ তারকা দালের মেহেন্দির বিখ্যাত গান 'বোলো তারা রা রা'-র সুরে সুর মিলিয়েই ওই পুলিশকর্মীকে বলতে শোনা গেল 'নো পার্কিং'। লিরিক্সে সামান্য বদল আনলেও সুর-তাল-লয়ে এক্কেবারে পারফেক্ট। মাথায় পাগড়ি, চাপদাড়ি, সুঠাম চেহারার ওই শিখ পুলিশকর্মী বুঝিয়ে দিলেন গলায় তাঁর বেশ ভালোই সুর রয়েছে।
নয়া ট্রাফিক রুলের গুঁতোয় এমনিতেই প্রাণ ওষ্ঠাগত আমআদমির। একটু বেচাল হলেই বিপুল টাকার চালান কেটে হাতে ধরাচ্ছে পুলিশ। ফাইনের হাত থেকে রেহাই নেই। তবে আঁটোসাঁটো এই নিয়মের মধ্যে দমকা হাওয়ার মতো খানিক রিফ্রেশমেন্ট নিয়ে এসেছে এই পাঞ্জাবি পুলিশকর্মীর গান। পথচলতি সকলেরই বেশ পছন্দ হয়েছে গাড়ির চাপ সামলানোর এই অভিনব টেকনিক। কেবেল গেয়ে নয়, তালে তালে মাঝে মধ্যে পা মিলিয়েও নিচ্ছেন ওই পুলিশকর্মী।
https://twitter.com/i/status/1184753121437704193
নেট দুনিয়ায় ইতিমধ্যেই ট্রেন্ডিং পাঞ্জাব পুলিশের এএসআই ভূপিন্দর সিংয়ের গান। তাঁর গান গেয়ে পার্কিং লটের দায়িত্ব সামলানোর ভিডিও শেয়ার করেছেন খোদ দালের মেহেন্দি। ইনস্টাগ্রাম এবং টুইটারে ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, "আমি খুব খুশি যে আমার গানের সাহায্য জনতাকে ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য উদ্বুদ্ধ করছে পাঞ্জাব পুলিশ।"
কর্তব্যরত পুলিশকর্মীর শিল্পকলা থেকে মুগ্ধ নেটিজেনরাও। অনেকেই লিখেছেন, ওঁর মতো মানুষর কাজকে ভালোবাসেন। আর কাজের মধ্যেই ঠিক নিজের ভালোলাগা খুঁজে নেন। অন্যদেরও আনন্দ দেন। ভূপিন্দর সিংয়ের গানের প্রশংসাও করেছেন অনেকেই। কেউ কেউ তো আবার গান গাওয়ার দিকে সিরিয়াসলি নজর দিতেও বলেছেন।
পড়ুন দ্য ওয়াল-এর পুজোসংখ্যার বিশেষ লেখা...
https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%E0%A6%A8%E0%A7%80%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%B0%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%A8-%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%BE/