Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

প্রেমিককে বেঁধে রেখে কিশোরীকে ধর্ষণ! জামশেদপুরে গ্রেফতার ৫

দ্য ওয়াল ব্যুরো: ঝাড়খণ্ডের জামশেদপুরে নাবালিকা ধর্ষণে গ্রেফতার করা হয়েছে ৫ জনকে। এদের মধ্যে একজন আবার নাবালক। পুলিশ সূত্রে খবর, ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণ করেছে এই ৫ জন। জানা গিয়েছে, গত মঙ্গলবার জামশেদপুরের বাগবেরা এলাকায় নিজের প্রেমিকের স

প্রেমিককে বেঁধে রেখে কিশোরীকে ধর্ষণ! জামশেদপুরে গ্রেফতার ৫

শেষ আপডেট: 11 October 2020 04:11

দ্য ওয়াল ব্যুরো: ঝাড়খণ্ডের জামশেদপুরে নাবালিকা ধর্ষণে গ্রেফতার করা হয়েছে ৫ জনকে। এদের মধ্যে একজন আবার নাবালক। পুলিশ সূত্রে খবর, ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণ করেছে এই ৫ জন। জানা গিয়েছে, গত মঙ্গলবার জামশেদপুরের বাগবেরা এলাকায় নিজের প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়েছিল ওই কিশোরী। আচমকাই সেখানে হাজির হয় ৫ জন। মাথায় বন্দুক ঠেকিয়ে ভয় দেখিয়ে জোর করে এই ২ জনকে কালিয়াডিহি গৌশালা এলাকায় নিয়ে যায় তারা। ওই এলাকার এসএসপি তামিল ভানান জানিয়েছেন, কিশোরীকে ধর্ষণের সময় তার সঙ্গীকে বেঁধে রাখা হয়েছিল। একে একে ৫ জনই ওই কিশোরীকে ধর্ষণ করে। এই ঘটনায় যে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে যে নাবালক তাকে জুভেনাইল হোমে পাঠানো হয়েছে। বাকি ৪ জনের ঠাঁই হয়েছে জেলে। পুলিশ সূত্রে খবর, জেলে যাওয়া ৪ অভিযুক্তের নাম শঙ্কর তিউ, রোশন কুজুর, সুরজ পাত্র এবং সানি সরেন। ধৃতদের কাছ থেকে একটি দেশি পিস্তল এবং দুটো কার্ট্রিজ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার কিশোরীর ধর্ষণের খবর পেয়েই অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। এরপর নির্যাতিতার সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। প্রথমে সে জানিয়েছিল নাচের ক্লাস থেকে বাড়ি ফেরার সময় তার সঙ্গে এমন ঘটনা ঘটেছে। তবে পুলিশের সন্দেহ হওয়ায় তারা ফের জিজ্ঞাসাবাদ করে কিশোরীকে। তখন প্রকাশ্যে আসে আসল ঘটনা। ঘটনার প্রত্যক্ষদর্শী নির্যাতিতার প্রেমিকের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নির্যাতিতার পরিবারের সদস্যদেরও। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার পরিবারের লোকজন।

```