দ্য ওয়াল ব্যুরো: হিমাচল প্রদেশে ফের খাদে পড়ে গেল বাস। পুলিশ জানিয়েছে, রবিবার হিমাচল প্রদেশ রোডওয়েজ ট্রান্সপোর্টের (HRTC) একটি বাস চিন্তপূর্নি এলাকায় খাদে পড়ে গিয়েছে। দুর্ঘটনায় মারা গিয়েছেন অন্তত ৩ জন। আহত কমপক্ষে ৪৪।
পুলিশ জানিয়েছে, ৪৭ জন যাত্রী নিয়ে বাসটি পাঞ্জাবের হোশিয়ারপুরে যাচ্ছিল। রাস্তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল। জরকদমে শুরু হয়েছে উদ্ধারকাজ। ৪৪ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ৬ জন। স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই ৬ জন।
পুলিশ জানিয়েছে, চিন্তপূর্নি মন্দিরে পুজো দিয়ে ফিরছিলেন বাসের যাত্রীরা।