Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

না চাইতেই জলের সঙ্গে যাত্রীকে খাবার এগিয়ে দিলেন বিমানসেবিকা, মানবিকতায় মুগ্ধ নেট-দুনিয়া

দ্য ওয়াল ব্যুরো: সর্বধর্মসমন্বয় এ দেশের অন্যতম ঐতিহ্য। এ দেশের ঐতিহ্য, মানবিকতা, আতিথেয়তা, যত্ন। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের প্রতি মানুষের ভালবাসা এ দেশের সম্পদ। সম্প্রতি নানা রকম কারণে যতই সামনে আসুক ধর্মীয় মেরুকরণের প্রবণতা, সব কিছু

না চাইতেই জলের সঙ্গে যাত্রীকে খাবার এগিয়ে দিলেন বিমানসেবিকা, মানবিকতায় মুগ্ধ নেট-দুনিয়া

শেষ আপডেট: 19 May 2019 23:30

দ্য ওয়াল ব্যুরো: সর্বধর্মসমন্বয় এ দেশের অন্যতম ঐতিহ্য। এ দেশের ঐতিহ্য, মানবিকতা, আতিথেয়তা, যত্ন। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের প্রতি মানুষের ভালবাসা এ দেশের সম্পদ। সম্প্রতি নানা রকম কারণে যতই সামনে আসুক ধর্মীয় মেরুকরণের প্রবণতা, সব কিছু শেষে এ দেশ বারবার প্রমাণ দিয়েছে সহিষ্ণুতার, ভালবাসার। এয়ার ইন্ডিয়া বিমানের ছোট্ট একটি ঘটনায় দেশের সেই ঐতিহ্যই আরও এক বার ফুটে উঠল। পেশায় সাংবাদিক রিফাত জাওয়াইদ একটি টুইট করে জানান, যে তিনি রোজা রাখছিলেন। সে সময়ে, সন্ধের ফ্লাইটে থাকাকালীন তাঁর রোজা ভাঙার সময় হলে, বিমান সেবিকার কাছে পানীয় জল চান তিনি। কিন্তু এর পরেই এমন কিছু ঘটে, যাতে তিনি নতুন করে অনুধাবন করেন মানবিকতার স্পর্শ। রিফাত লিখেছেন, "গোরক্ষপুর থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে দিল্লি যাচ্ছিলাম আমি। সন্ধে হওয়ার পরে যখন রোজা ভাঙার সময় হয়, আমি উঠে গিয়ে এক বিমানসেবিকার কাছে একটু জল চাই। ওই সেবিকার নাম মঞ্জুলা। উনি আমায় একটা ছোট বোতল এগিয়ে দেন। আমি ওঁকে অনুরোধ করি, যেহেতু আমি সারা দিন না-খেয়ে আছি, আর একটা বোতল পাওয়া যাবে কি না। মঞ্জুলা উত্তর দেন, আমি যেন সিটে গিয়ে বসি, উনি পৌঁছে দেবেন জল। কয়েক মিনিট পরেই উনি জল নিয়ে আসেন, সঙ্গে দু'টো স্যান্ডউইচ। আমায় বলেন, ইফতার সেরে নিতে। বলেন, আরও কিছু লাগলে যেন দ্বিধা না করি চাইতে।"
দেখুন সেই টুইট। https://twitter.com/RifatJawaid/status/1129764533302640646 রিফাত আরও লেখেন, "বলাই বাহুল্য, আমার আর কিছুই দরকার ছিল না। কিন্তু যা পেলাম তা প্রয়োজনের চেয়ে অনেক অনেক বেশি। আমি মুগ্ধ হয়ে গেছিলাম ওঁদের এই সুন্দর মানবিকতায়। ইফতারের সময়ের কথা বুঝে আমায় আলাদা করে বিমানে খাবার দেওয়া হবে, আমি ভাবিনি কখনও। সব চেয়ে মন ছুঁয়ে গেল, এয়ারহোস্টেস মঞ্জুলার মিষ্টি ব্যবহার। এটাই আমার ভারতবর্ষ।" সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় রিফাতের অভিজ্ঞতা। সকলেই প্রশংসা করেন ওই সেবিকার। প্রশংসা করেন এয়ার ইন্ডিয়ার মানবিক দৃষ্টিভঙ্গির। মানবিকতার এই সুন্দর উদাহরণ দাগ কেটে গিয়েছে সকলের মনেই।

```