Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

নানা'র বিরুদ্ধে এফআইআর তনুশ্রী'র, জানালেন ঠিক কী হয়েছিল দশ বছর আগে

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে #MeToo মুভমেন্ট শুরু হয়েছে তনুশ্রী দত্তর অভিযোগ প্রকাশ্যে আসার পর। বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন টিনসেল টাউনের এই প্রাক্তন অভিনেত্রী। তনুশ্রী বলেন, দশ বছর আগে 'হর্ন ওকে প্লিজ' সিন

নানা'র বিরুদ্ধে এফআইআর তনুশ্রী'র, জানালেন ঠিক কী হয়েছিল দশ বছর আগে

শেষ আপডেট: 11 October 2018 13:22

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে #MeToo মুভমেন্ট শুরু হয়েছে তনুশ্রী দত্তর অভিযোগ প্রকাশ্যে আসার পর। বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন টিনসেল টাউনের এই প্রাক্তন অভিনেত্রী। তনুশ্রী বলেন, দশ বছর আগে 'হর্ন ওকে প্লিজ' সিনেমার শ্যুটিং ফ্লোরে তাঁর সঙ্গে অভব্য আচরণ করেছিলেন নানা পাটেকর। তনুশ্রীকে নাচ শেখানোর অছিলায় আপত্তিজনক ভাবে তিনি হাত দিয়েছিলেন তনুশ্রীর শরীরে। এমনটাই অভিযোগ জানিয়েছিলেন অভিনেত্রী।

আরও পড়ুন- শ্যুটিং সেটে ক্রু মেম্বারের সামনেই জামা-কাপড় খুলেছিলেন অলোকনাথ! ফের বিতর্কে বলিউডের ‘সংস্কারী বাপু’

এরপর সময় যত এগিয়েছে ততই জটিল হয়েছে পরিস্থিতি। তনুশ্রীর সব অভিযোগ উড়িয়ে দিয়ে তাঁকে আইনি নোটিস পাঠান নানা পাটেকর। ক্ষমা চাওয়ার দাবি তোলেন। থানায় পাল্টা অভিযোগ দায়ের করেন তনুশ্রীও। আর নিজের এফআইআরের বিবৃতিতেই দশ বছর আগের ওই ভয়াবহ দিনের কথা বর্ণনা করেছেন অভিনেত্রী। তনুশ্রী জানিয়েছেন, ওই ছবিতে একটি গানের দৃশ্যে নাচ করার কথা ছিল তাঁর। সেখানেই নানা পাটেকর জোর করে তাঁকে নাচ শেখাতে যান। নাচের স্টেপ শেখানোর বাহানায় তিনি আপত্তিজনক ভাবে তনুশ্রীর শরীর হাত দেন বলেও অভিযোগ করেন এই নায়িকা।

আরও পড়ুন- যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্তদের সঙ্গে আর কাজ করবেন না, সাফ জানালেন আমির

তনুশ্রী জানিয়েছেন, শ্যুটিংয়ের চতুর্থতম দিনে ২০০৮ সালের ২৬ মার্চ এই ঘটনা ঘটেছিল। নানা পাটেকর ছাড়াও কোরিওগ্রাফার গণেশ আচার্য, প্রযোজক সামি সিদ্দিকি এবং পরিচালক রাকেশ সারঙ্গ-এর বিরুদ্ধেও এফআইআর দায়ের করেছেন তনুশ্রী। বারবার নিজের অভিযোগে তিনি জানিয়েছেন, সবার সামনে চূড়ান্ত ভাবে তাঁকে হেনস্থা করেন নানা। আর কেউ এ বিষয়ে কোনও প্রতিবাদ না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখেছিলেন। প্রাথমিক ভাবে ছবির পরিচালককে গোটা বিষয়টা জানিয়েছিলেন তনুশ্রী। সব ঠিক হয়ে যাওয়ার আশ্বাস দিলেও কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি অভিযুক্তদের বিরুদ্ধে। এমনটাই জানিয়েছেন তনুশ্রী। এমনকী নিজে প্রতিবাদ করায় মহারাষ্ট্র নবনির্মাণ সেনার হাতে হেনস্থা হয়েছে তাঁকে। তাঁর গাড়ি ভাঙচুর করে গুণ্ডারা। এমনটাই অভিযোগ করেছেন তনুশ্রী।

দ্য ওয়াল পুজো ম্যাগাজিন ১৪২৫ পড়তে ক্লিক করুন

যদিও নানা পাটেকর এই প্রসঙ্গে বলেছেন, মিথ্যে অভিযোগ করছেন তনুশ্রী। দশ বছর আগে এমন কোনও ঘটনা ঘটেনি বলেও দাবি করেছেন এই অভিনেতা। নানার সমর্থনে কথা বলেন কোরিওগ্রাফার গণেশ আচার্যও।

```