Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

দুর্ঘটনার ২৪ ঘণ্টা পরে খোঁজ মিলল জাদুকর ম্যানড্রেকের, ডুবুরিরা তুলে আনলেন নিথর দেহ

দ্য ওয়াল ব্যুরো: শেষমেশ খোঁজ মিলল জাদুকর ম্যানড্রেকের! দুর্ঘটনার ২৪ ঘণ্টা কাটার পরে, সোমবার বিকেলে গঙ্গার বুক থেকে নিথর, ভেজা দেহটি তুলে আনলেন ডুবুরিরা। রবিবার দুপুরে ম্যাজিক দেখাতে গিয়ে গঙ্গায় তলিয়ে যান শহরের ওই প্রৌঢ় জাদুকর, চঞ্চল লাহিড

দুর্ঘটনার ২৪ ঘণ্টা পরে খোঁজ মিলল জাদুকর ম্যানড্রেকের, ডুবুরিরা তুলে আনলেন নিথর দেহ

শেষ আপডেট: 17 June 2019 14:56

দ্য ওয়াল ব্যুরো: শেষমেশ খোঁজ মিলল জাদুকর ম্যানড্রেকের! দুর্ঘটনার ২৪ ঘণ্টা কাটার পরে, সোমবার বিকেলে গঙ্গার বুক থেকে নিথর, ভেজা দেহটি তুলে আনলেন ডুবুরিরা। রবিবার দুপুরে ম্যাজিক দেখাতে গিয়ে গঙ্গায় তলিয়ে যান শহরের ওই প্রৌঢ় জাদুকর, চঞ্চল লাহিড়ী। নিজেকে 'ম্যানড্রেক' বলে পরিচিতি দিতেন তিনি। রবিবার ম্যাজিক দেখাতে গিয়ে হাত-পা বেঁধে জলা নামার পরে অনেক ক্ষণ পরেও ওঠেননি তিনি। দিনভর চলে তল্লাশি। নর্থ পোর্ট থানার পুলিশ ও রিভার ট্র্যাফিক পুলিশের যৌথ উদ্যোগে চলে খোঁজ। গঙ্গা তোলপাড় করেন ডুবুরিরা। সোমবারও দিনভর দফায় দফায় চলে সেই তল্লাশি। অবশেষে, সোমবার বিকেলে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট থেকে উদ্ধার হল জাদুকর চঞ্চল লাহিড়ীর দেহ! জানা গিয়েছে, কলকাতা পুলিশের অনুমতি নিয়েই রবিবার গঙ্গায় ম্যাজিক শো করতে যান চঞ্চল লাহিড়ী। কলকাতার মিলেনিয়াম পার্কে দু’টি লঞ্চ ভাড়া করা হয়। একটি লঞ্চ থেকে ঝাঁপ দেন তিনি। অন্য একটি লঞ্চ থেকে ভিডিওগ্রাফিও করা হচ্ছিল। চঞ্চলবাবু তাঁর স্ত্রীকে হাওড়া ব্রিজের উপর দাঁড়াতে বলেছিলেন। কারণ জল থেকে উঠে তিনি স্ত্রীকে হাত নাড়বেন বলে জানিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময় কেটে যাওয়ার পরেও তিনি উঠছেন না দেখে, স্থানীয় মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন৷ কারও কারও মতে, তিনি হাত-পা ছুঁড়ছিলেন নদী থেকে ওঠার জন্য৷ কিন্তু তাঁকে উদ্ধার করা যায়নি৷ শেষমেশ তিনি ডুবে যান বলেই জানান প্রত্যক্ষদর্শীরা৷
তাঁরাই খবর দেন নর্থ পোর্ট থানায়৷ পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায়৷ নামানো হয় ডুবুরি৷ জানা গিয়েছে, এর আগেও নাকি চঞ্চল লাহিড়ী নামের ওই ব্যক্তি একাধিক বার ম্যাজিক দেখাতে গিয়ে বিপদে পড়েছেন৷ তবে এই ম্যাজিকটি অবশ্য আগেও সফল ভাবে গঙ্গার বুকেই করেছিলেন জাদুকর ম্যানড্রেক। মাঝ গঙ্গায় ক্রেনের সঙ্গে হাত-পা বেঁধে গঙ্গায় নেমে উঠে এসেছেন একাধিক বার। কিন্তু এ বারই হল না। রবিবার সকালে সেই রকমের একটি বিপজ্জনক জাদু দেখাতে গিয়ে মারা গেলেন তিনি।
তবে ঘটনার তদন্তে নেমে পুলিশের সামনে এসেছে নয়া তথ্য৷ জানা যায় ম্যাজিক দেখানোর জন্য পুলিশের অনুমতি নিলেও, রবিবার পুলিশকে না জানিয়ে সময়ের আগেই ম্যাজিক শুরু করে দেন ম্যানড্রেক৷ ম্যাজিকের জন্য ক্রেন আনারও অনুমতি ছিল না বলে জানিয়েছে পুলিশ ৷ হাওড়া ব্রিজের সিসিটিভি ফুটেজ ভাল করে খতিয়ে দেখছে পুলিশ ৷ জানা গিয়েছে, হুগলির বাসিন্দা চঞ্চল লাহিড়ী ফেয়ারলি ঘাট থেকে লঞ্চে ওঠেন৷ লঞ্চ যখন ২৮ নম্বর পিলারের কাছে, তখন লঞ্চ থেকে ঝাঁপ দেন তিনি৷ জানান, তাঁর হাত-পা-মুখ বাঁধা থাকবে৷ হাওড়া ব্রিজে থাকা ক্রেন দিয়ে তাঁকে লঞ্চ থেকে প্রথমে তোলা হবে৷ তার পরে ওই ক্রেন থেকেই গঙ্গায় ছুঁড়ে ফেলা হবে৷ সেখান থেকে তিনি নিজেই উঠে আসবেন৷ বলাই বাহুল্য, বড়ই ঝুঁকিবহুল ছিল এই ম্যাজিক। তবে সকলেই বিশ্বাস করেছিলেন, কোনও না কোনও ছলে নিশ্চয়ই এমনটা সত্যিই করবেন ম্যাজিসিয়ান!
পরিকল্পনা মতোই ফেয়ারলি ঘাট থেকে মাঝগঙ্গা পর্যন্ত যান চঞ্চল লাহিড়ী৷ হাওড়া ব্রিজের উপরে থাকা ক্রেন তাঁকে তুলেও নেয়৷ এর পরে সেখান থেকে ছুড়ে ফেলা হয় গঙ্গায়৷ মাঝনদীতে তিনি ডুবে যান হাত-পা বাঁধা অবস্থায়৷ তিনি দাবি করেন, দশ মিনিটের মধ্যে জলের উপরে উঠে আসবেন। বিশেষজ্ঞরা বলছেন, যে কোনও মানুষ সর্বাধিক সাড়ে চার মিনিট পর্যন্ত জলের নিচে থাকতে পারেন নিঃশ্বাস না নিয়ে। এমনটা এর আগে চঞ্চল করেওছেন। কিন্তু এই বার বিপত্তি ঘটল। মাঝ গঙ্গায় তলিয়ে মারা গেলেন জাদুকর চঞ্চল লাহিড়ী।

```