Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

গিরীশ পার্ক মেট্রো লাইনে ফাটল, দমদম থেকে মেট্রো চলাচল বন্ধ

দ্য ওয়াল ব্যুরো: ফাটল ধরল গিরীশ পার্ক মেট্রো লাইনে। সকালে দমদম থেকে গিরীশ পার্ক মেট্রো পরিষেবা বিপর্যস্ত হয়েছে। আপাতত ট্রেন চলাচল বন্ধ। ভোগান্তি নিত্যযাত্রীদের। বৃহস্পতিবার সকালে গিরীশ পার্ক মেট্রো লাইনে ফাটল লক্ষ্য করেন মেট্রো রেলের কর্মী

গিরীশ পার্ক মেট্রো লাইনে ফাটল, দমদম থেকে মেট্রো চলাচল বন্ধ

শেষ আপডেট: 3 February 2022 03:28

দ্য ওয়াল ব্যুরো: ফাটল ধরল গিরীশ পার্ক মেট্রো লাইনে। সকালে দমদম থেকে গিরীশ পার্ক মেট্রো পরিষেবা বিপর্যস্ত হয়েছে। আপাতত ট্রেন চলাচল বন্ধ। ভোগান্তি নিত্যযাত্রীদের। বৃহস্পতিবার সকালে গিরীশ পার্ক মেট্রো লাইনে ফাটল লক্ষ্য করেন মেট্রো রেলের কর্মীরা। সঙ্গে সঙ্গেই ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। দমদম ও গিরীশ পার্কের মধ্যে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। ফলে অফিস টাইমে ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা। সূত্রের খবর, লাইন পরীক্ষার করার কাজ চলছে। কীভাবে লাইনে ফাটল ধরল তা খতিয়ে দেখা হচ্ছে। মেরামতির কাজও শুরু হয়েছে বলে খবর। ট্রেন চলাচল তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাবে বলে জানা গেছে। কিন্তু মেট্রোর কথামতো রোজ যদি রক্ষণাবেক্ষণ ঠিকঠাক হয়ে থাকে, তবে লাইনে ফাটল হল কেন? মেট্রোর কর্তারা ব্যাখ্যা দেননি। তবে তাঁদের কেউ কেউ বলছেন, তাপমাত্রার হেরফেরে এমন ঘটনা ঘটতে পারে। তবে মেট্রোর সুড়ঙ্গে তাপমাত্রার পরিবর্তন না হওয়ার জন্য বিশেষ ব্যবস্থা হয়েছে। তা সত্ত্বেও তাপমাত্রার হেরফের কেন হল, তা নিয়ে অবশ্য মন্তব্য করেননি মেট্রোর কর্তারা। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```