দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ৪৮ লক্ষ মানুষ। চিনের উহান প্রদেশে সর্বপ্রথম থাবা বসিয়েছিল নভেল করোনাভাইরাস। তারপর একে একে ১৯৩টি দেশে প্রভাব ফেলেছে কোভিড-১৯। সময়ের সঙ্গে সঙ্গে লাফিয়ে লাফিয়ে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়েছে মৃতের সংখ্যাও। এই মারণ ভাইরাসে ইতিমধ্যেই তিন লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে সারা বিশ্বে।
পৃথিবীতে এখন কোভিড আক্রান্তের সংখ্যা ৪৭,৫৩,৪৪৫। সংক্রমণে মৃত্যু হয়েছে ৩,১৩,৮৮২ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৮,৩১,৮২৪ জন। করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা মার্কিন যুক্তরাষ্ট্রেই সর্বাধিক। মার্কিন মুলুকে কোভিড আক্রান্তের সংখ্যা ১৫,১১,২৯৫। আমেরিকায় সংক্রমণে মৃত্যু হয়েছে ৯০,১৯৮ জনের। আর সুস্থ হয়েছেন ৩,৩৯,৮০৫ জন। গত ২৪ ঘণ্টায় আমেরিকায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫২২ জন। আর মৃত্যু হয়েছে ৮৫ জনের।
ইউরোপীয় দেশগুলিকে ছাপিয়ে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া। সেখানে কোভিড আক্রান্তের সংখ্যা ২,৮১,৭৫২। সংক্রমণে মৃত্যু হয়েছে ২৬৩১ জনের। আর সুস্থ হয়েছেন ৬৭,৩৭৩ জন। গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ৯৭০৯ জন। আর মৃত্যু হয়েছে ৯৪ জনের।
তৃতীয় স্থানে রয়েছে স্পেন। আক্রান্তের সংখ্যায় ইউরোপীয় দেশগুলির মধ্যে স্পেন শীর্ষে থাকলেও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি ব্রিটেনে। কোভিড পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে চতুর্থ স্থানে রয়েছে ব্রিটেন। প্রসঙ্গত, স্পেনে করোনা আক্রান্তের সংখ্যা ২,৭৭,৭১৯। সংক্রমণে মৃত্যু হয়েছে ২৭,৬৫০ জনের। আর সুস্থ হয়েছেন ১,৯৫,৯৪৫ জন। গত ২৪ ঘণ্টায় স্পেনে করোনায় আক্রান্ত হয়েছেন ১২১৪ জন। আর সংক্রমণে মৃত্যু হয়েছে ৮৭ জনের। অন্যদিকে ব্রিটেনে কোভিড আক্রান্তের সংখ্যা ২,৪০,১৬১। মৃত্যু হয়েছে ৩৪,৪৬৬ জনের।
ইতালি, ফ্রান্স এবং জার্মানিকে ছাপিয়ে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্বের কোভিড পরিসংখ্যানে পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল। সেখানে কোভিড আক্রান্তের সংখ্যা ২,৩৩,৫১১। সংক্রমণে মৃত্যু হয়েছে ১৫,৬৬২ জনের। আর সংক্রমণ সরিয়ে সুস্থ হয়েছেন ৮৯,৬৭২ জন। গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬৯ জন। আর মৃত্যু হয়েছে ২৯ জনের।
মৃতের সংখ্যার নিরিখে আমেরিকা এবং ব্রিটেনের পরেই রয়েছে ইতালি। এখানে করোনা আক্রান্তের সংখ্যা ২,২৪,৭৬০। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ৩১,৭৬৭ জনের। আর সংক্রমণ সরিয়ে সুস্থ হয়েছেন ১,২২,৮১০ জন। ফ্রান্সে করোনা আক্রান্তের সংখ্যা ১,৮৯,৩৬৫। মৃত্যু হয়েছে ২৭,৬২৫ জন। আর সুস্থ হয়েছেন ৬১,০৬৬ জন। জার্মানিতে করোনা আক্রান্তের সংখ্যা ১,৭৬,৪৫০। মৃত্যু হয়েছে ৮০২৭ জনের। আর সুস্থ হয়েছেন ১,৫৩,৪০০ জন। গত ২৪ ঘণ্টায় জার্মানিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২০৬ জন।