Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ২৪ লক্ষ, শুধু আমেরিকাতেই আক্রান্ত সাড়ে সাত লাখেরও বেশি

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা এখন ২৪ লক্ষেরও বেশি। ১৯৩টি দেশে থাবা বসিয়েছে নোভেল করোনাভাইরাস। এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা মোট ২৪,০৭,৬০২। মৃত্যু হয়েছে ১,৬৫,০৮৩। পরিসংখ্যান অনুযায়ী এর মধ্যে এক লক্ষেরও বেশি মৃত্যু হয়েছে ইউ

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ২৪ লক্ষ, শুধু আমেরিকাতেই আক্রান্ত সাড়ে সাত লাখেরও বেশি

শেষ আপডেট: 20 April 2020 06:31

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা এখন ২৪ লক্ষেরও বেশি। ১৯৩টি দেশে থাবা বসিয়েছে নোভেল করোনাভাইরাস। এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা মোট ২৪,০৭,৬০২। মৃত্যু হয়েছে ১,৬৫,০৮৩। পরিসংখ্যান অনুযায়ী এর মধ্যে এক লক্ষেরও বেশি মৃত্যু হয়েছে ইউরোপে। সারা বিশ্বে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মোট ৬,২৫,৩১৭ জন। আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা মোট ৭,৬৪,২৬৫। আর মৃত্যু হয়েছে ৪০,৫৬৫ জনের। লাফিয়ে লাফিয়ে আমেরিকায় বাড়ছে করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা। আর মার্কিন মুলুকের সঙ্গে পাল্লা দিচ্ছে ইতালি-স্পেন-ফ্রান্স-ব্রিটেন-জার্মানি ও অন্যান্য ইউরোপীয় দেশগুলিও। প্রসঙ্গত, সংবাদসংস্থা এএফপি-র তথ্য অনুসারে কেবল ইউরোপেই এক লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেটা নিয়েই এই ট্যালি করেছে এএফপি। আর তাতেই দেখা গিয়েছে করোনার সংক্রমণে অধিকাংশ মৃত্যুই হয়েছে ইউরোপে মহাদেশের বিভিন্ন দেশে। স্পেনে আক্রান্তের সংখ্যা ১,৯৮,৬৭৪। আর মৃত্যু হয়েছে ২০,৪৫৩ জনের। আক্রান্তের সংখ্যায় ইতালি পিছিয়ে রয়েছে স্পেনের থেকে। এখানে আক্রান্তের সংখ্যা ১,৭৮,৯৭২। তবে মৃতের সংখ্যায় স্পেনকে ছাপিয়ে গিয়েছে ইতালি। সেখানে করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে ২৩,৬৬০ জনের। ক্রমশ ইতালি এবং স্পেনের পথেই এগোচ্ছে ফ্রান্স। সেখানে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ১,৫২,৮৯৪। আর এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৯,৭১৮ জনের। একই অবস্থা ব্রিটেনেরও। ইউনাইটেড কিংডমে করোনা আক্রান্তের সংখ্যা মোট ১,২০,০৬৭। মৃত্যু হয়েছে ১৬,০৬০ জনের। ইউরোপীয় দেশগুলির মধ্যে আক্রান্তের সংখ্যা প্রচুর হলেও সেই তুলনায় মৃতের সংখ্যা অনেক কম জার্মানিতে। এখানে করোনা আক্রান্তের সংখ্যা ১,৪৫,৭৪২। আর মৃত্যু হয়েছে ৪,৬৪২ জনের।

```