Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি, ভোটের আগে দলিত নেতাকেই বাছল হাইকম্যান্ড

দ্য ওয়াল ব্যুরো : রবিবার বিকাল অবধি শোনা যাচ্ছিল, পাঞ্জাবের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন সুখজিন্দর সিং রণধাওয়া (Sukhjinder Singh Randhawa)। কিন্তু সন্ধ্যায় সকলকে চমকে দিয়ে কংগ্রেস হাইকম্যান্ড ঘোষণা করল, ক্যাপটেন অমরিন্দর সিং-এর পরে মুখ্যমন্ত

পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি, ভোটের আগে দলিত নেতাকেই বাছল হাইকম্যান্ড

শেষ আপডেট: 19 September 2021 13:14

দ্য ওয়াল ব্যুরো : রবিবার বিকাল অবধি শোনা যাচ্ছিল, পাঞ্জাবের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন সুখজিন্দর সিং রণধাওয়া (Sukhjinder Singh Randhawa)। কিন্তু সন্ধ্যায় সকলকে চমকে দিয়ে কংগ্রেস হাইকম্যান্ড ঘোষণা করল, ক্যাপটেন অমরিন্দর সিং-এর পরে মুখ্যমন্ত্রীর পদটি পাচ্ছেন চরণজিৎ সিং চান্নি। তিনি কংগ্রেসের দলিত নেতা। বর্তমানে চরণজিৎ রাজ্যের কারিগরি শিক্ষা দফতরের মন্ত্রী। সন্ধ্যায় হাইকম্যান্ডের তরফে পাঞ্জাবের দায়িত্বপ্রাপ্ত নেতা হরিশ রাওয়াত টুইট করে বলেন, "আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, চরণজিৎ সিং চান্নি সর্বসম্মতভাবে পাঞ্জাবে কংগ্রেস পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন।" এই ঘোষণার পরেই রণধাওয়া বলেন, "হাইকম্যান্ডের সিদ্ধান্তে আমিও খুশি হয়েছি। চান্নি আমার ভাইয়ের মতো।" সম্প্রতি পাঞ্জাবের সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস বিধায়ক ক্যাপটেন অমরিন্দর সিং-এর বিরুদ্ধে চলে গিয়েছিলেন। তাঁদের অভিযোগ ছিল, ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ হয়েছেন মুখ্যমন্ত্রী। প্রাক্তন ক্রিকেটার তথা পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের সভাপতি নভজ্যোৎ সিং সিধু অভিযোগ করেছিলেন, কৃষকদের থেকে বিদ্যুতের বেশি দাম নিচ্ছে পাঞ্জাব সরকার। এছাড়া ধর্মের অবমাননার মামলাতেও যথাযথ ব্যবস্থা নিতে পারেননি ক্যাপটেন। শনিবার পদত্যাগ করার আগে সনিয়াকে একটি চিঠি লেখেন অমরিন্দর। তাতে প্রতিটি অভিযোগেরই জবাব দিয়েছেন বর্ষীয়ান নেতা। চিঠির শুরুতে ক্যাপটেন লিখেছেন, গত পাঁচ মাস ধরে পাঞ্জাবের রাজনীতিতে যা ঘটছে, তাতে আমি অত্যন্ত উদ্বিগ্ন। পরে তিনি দাবি করেন, ২০১৭ সালের ভোটের আগে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার ৮৯.২ শতাংশ পূরণ করা হয়েছে। বাকি প্রতিশ্রুতিগুলিও পূরণ করার জন্য কাজ চলছে। শনিবার সন্ধ্যায় রাজভবনে গিয়ে পদত্যাগ করেন অমরিন্দর। পরে সাংবাদিকদের বলেন, হাইকম্যান্ড যাকে খুশি মুখ্যমন্ত্রী নিয়োগ করতে পারে। তাঁর অভিযোগ, কংগ্রেসে তিনি তিনবার অপমানিত হয়েছেন। এক প্রশ্নের জবাবে বর্ষীয়ান নেতা বলেন, সকলেরই কখনও না কখনও সুযোগ আসে। আমারও সুযোগ আসবে। তখন আমি যা করার করব। ক্যাপটেন অমরিন্দর সিং-এর এই মন্তব্য নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে। প্রশ্ন ওঠে 'সুযোগমতো ব্যবস্থা নেবেন' বলতে প্রাক্তন মুখ্যমন্ত্রী কী বোঝাতে চেয়েছেন। তিনি কি নতুন দল গড়বেন? অমরিন্দর অবশ্য জানিয়ে দেন, "আপাতত আমি কংগ্রেসেই থাকছি।" এরপরে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলোট টুইট করে বলেন, "ক্যাপটেন সাহেব দলের সম্মানিত নেতা। আমি আশা করি তিনি পার্টির স্বার্থের কথা মাথায় রেখে আগের মতোই কাজ করে যাবেন।" পরে তিনি বলেন, সাধারণ মানুষ ও বিধায়কদের মতামত শুনে হাইকম্যান্ড সিদ্ধান্ত নেয়। দলের স্বার্থেই হাইকম্যান্ডের নেতারা সিদ্ধান্ত নেন। দেশের বর্তমান পরিস্থিতিতে কংগ্রেস নেতাদের দায়িত্ব বেড়েছে। আমাদের এখন ব্যক্তিস্বার্থের ওপরে উঠতে হবে। দেশ ও দলের কথা চিন্তা করতে হবে।

```