Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিতকে কীভাবে খুন? পুণর্নির্মাণ করলেন সিবিআই গোয়েন্দারা

আকাশ ঘোষ ভোট পরবর্তী হিংসার বড় ঘটনাগুলির তদন্ত সিবিআইয়ের কাঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। কেন্দ্রীয় তদন্ত এজেন্সি কলকাতায় পৌঁছে সেই তদন্তও শুরু করে দিয়েছে। বৃহস্পতিবার দ্বিতীয়বার সিবিআই টিম পৌঁছল কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের ব

বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিতকে কীভাবে খুন? পুণর্নির্মাণ করলেন সিবিআই গোয়েন্দারা

শেষ আপডেট: 26 August 2021 08:34

আকাশ ঘোষ

ভোট পরবর্তী হিংসার বড় ঘটনাগুলির তদন্ত সিবিআইয়ের কাঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। কেন্দ্রীয় তদন্ত এজেন্সি কলকাতায় পৌঁছে সেই তদন্তও শুরু করে দিয়েছে। বৃহস্পতিবার দ্বিতীয়বার সিবিআই টিম পৌঁছল কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের বাড়িতে। এদিন সিবিআইয়ের সঙ্গেই ফরেনসিক দল যায় অভিজিতের বাড়িতে। প্রথমে ঘটনাস্থলের ফোটো তোলেন ফরেনসিক দলের সদস্যরা। এরপর তাঁরা অভিজিতের বাড়ি থেকে চলে যান। ১১ জনের সিবিআই টিম জিজ্ঞাসাবাদ করে নিহত বিজেপি কর্মীর মা ও দাদাকে। দাদাকে নিয়েই বাড়ির সামনে সেদিনকার ঘটনার পুণর্নির্মাণ করে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। গত সোমবারও অভিজিতের বাড়ির সামনে গিয়েছিল সিবিআই টিম। এদিন ফের সেখানে যান কেন্দ্রীয় গোয়েন্দারা। প্রসঙ্গত, আইনি কারণে এখনও অভিজিতের দেহ সৎকার হয়নি। হিমঘরেই রয়েছে তাঁর দেহ। কারণ একাধিকবার ময়নাতদন্ত হলেও অভিজিতের পরিবার দাবি করে, যে দেহ তাঁদের ছেলের বলে বলা হচ্ছে তা তাঁর নয়। সন্দেহ, দেহ লোপাট করে দিয়ে অন্য বেওয়ারিস লাশকে অভিজিতের বলে চালাচ্ছে পুলিশ। আদালতে এই অভিযোগ করার পর হাইকোর্ট নির্দেশ দেয়, ওই দেহের ডিএনএ টেস্ট করতে হবে। রিপোর্ট পাওয়ার পরেই তা নিশ্চিত হওয়া যাবে দেহটি অভিজিতের কি না। গত ২ মে রাতে বাড়ির ফেরার পথে মানিকতলা বিধানসভার বিজেপি কর্মী অভিজিৎকে পিটিয়ে মারা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার অভিজিতের জন্মদিন। এদিনই তাঁর বাড়িতে পৌঁছেছেন সিবিআই গোয়েন্দারা।

```