Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

পঞ্জশিরের বুকে খতম ৬০০ তালিবান, আত্মসমর্পণ করছে জঙ্গিরা, দাবি মাসুদ বাহিনীর

দ্য ওয়াল ব্যুরো: পঞ্জশির (panjshir) উপত্যকায় বিরোধী জোটের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৬০০ তালিবান (taliban) জঙ্গির মৃত্যু হয়েছে, এমনটাই দাবি করল তালিবান বিরোধী জোট নর্দান অ্যালায়েন্স। সূত্রের দাবি, শনিবার সকাল থেকে সারাদিন পঞ্জশিরে তালিবান বনা

পঞ্জশিরের বুকে খতম ৬০০ তালিবান, আত্মসমর্পণ করছে জঙ্গিরা, দাবি মাসুদ বাহিনীর

শেষ আপডেট: 5 September 2021 02:07

দ্য ওয়াল ব্যুরো: পঞ্জশির (panjshir) উপত্যকায় বিরোধী জোটের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৬০০ তালিবান (taliban) জঙ্গির মৃত্যু হয়েছে, এমনটাই দাবি করল তালিবান বিরোধী জোট নর্দান অ্যালায়েন্স। সূত্রের দাবি, শনিবার সকাল থেকে সারাদিন পঞ্জশিরে তালিবান বনাম বিরোধী জোটের লড়াইয়ে অন্তত ৬০০ জঙ্গির প্রাণ গিয়েছে। শুধু তাই নয় পঞ্জশিরের বিভিন্ন অঞ্চলে অন্তত ১০০০ তালিবান জঙি আহত হয়েছে বলেও দাবি উঠেছে। পঞ্জশিরের দুর্গমতার কারণে এই সমস্ত আতলিবান জঙ্গিরা অন্যান্য প্রদেশ থেকে সাহায্য পায়নি, তাই এই পরিণতি। আরও পড়ুন: ক্ষমা না চাইলে জাভেদ আখতারের কোনও ফিল্ম দেখাতে দেব না, হুমকি বিজেপি নেতার উত্তর পশ্চিম আফগানিস্তানের দুর্গম পঞ্জশির প্রদেশে কখন যে কী হচ্ছে তা বলার উপায় নেই। কখনও তালিয়ান দাবি করছে তারা পঞ্জশির দখল করে নিয়েছে। নর্দান অ্যালায়েন্সের আর কোনও অস্তিতব নেই। কখনও আবার সালেহ, মাসুদরা ফুঁসে উঠে নিজেদের অস্তিতব জানান দিচ্ছেন। বলছেন, তালিবান খতম করেছেন তাঁরা। গত ১৫ অগস্ট তালিবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেওয়ার পর কার্যত গোটা দেশটাই তাদের কবলে চলে গিয়েছে। সেখানে সরকার গড়ার লক্ষ্যে এগোচ্ছে তালিবান। কিন্তু তার মাঝেই জঙ্গি দমনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিছু আফগান যোদ্ধা। তাঁদের ঘাঁটি পঞ্জশিরে এখনও তালিবান পা রাখতে পারেনি বলেই দাবি করেছেন সালেহ, মাসুদরা। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```