Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

নতুন সরকার গঠনের পরই বাংলাকে ১০ হাজার কোটি টাকা দিল এনডিএ সরকার

পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ হল ১০ হাজার ৫১৩ কোটি টাকা।

নতুন সরকার গঠনের পরই বাংলাকে ১০ হাজার কোটি টাকা দিল এনডিএ সরকার

মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদী

শেষ আপডেট: 11 June 2024 10:52

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রে নতুন সরকার গঠনের পর পরই পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ হল ১০ হাজার ৫১৩ কোটি টাকা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই কথা জানিয়েছেন।

এবার অন্তবর্তী বাজেটে জানানো হয়েছিল যে কেন্দ্রের আদায় করা কর থেকে রাজ্যগুলো যে অংশ পাবে তার আনুমানিক পরিমাণ হবে ১২ লক্ষ ১৯ হাজার কোটি টাকা। তারই একটি অংশ জুন মাসে রিলিজ করল নর্থ ব্লক। 

কেন্দ্রের সরকার কর বাবদ রাজ্যগুলি থেকেও আদায় করে। অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী আদায় করা সেই মোট রাজস্বের ৪১ শতাংশ অর্থ রাজ্যগুলির পাওয়া উচিত। কারণ, রাজ্য থেকেই এই কর আদায় করা হয়েছে। অর্থাৎ এটা কেন্দ্রের কোনও অনুদান নয়। রাজ্যেরই অধিকারের অর্থ।

লোকসভা ভোটের পর মঙ্গলবার প্রথম প্রশাসনিক বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে এক লপ্তে কেন্দ্র থেকে ১০ হাজার কোটি টাকা আসার খবর মন্দ নয়। 

এখন কৌতূহলের ব্যাপার হল, এই ১০ হাজার কোটি টাকা রাজ্য সরকার কোন খাতে ব্যবহার করবে? 

পূর্বতন যোজনা কমিশন তথা এখনকার নীতি আয়োগের বক্তব্য হল, এই টাকা রাজ্য সরকার নিজের ইচ্ছে মতো মূলধন খাতে বা সামাজিক প্রকল্প খাতে ব্যবহার করতে পারে। সেটা রাজ্যের অগ্রাধিকারের বিষয়। অর্থাৎ এই টাকা দিয়ে রাজ্য সরকার চাইলে রাস্তা, সেতু বানাতে পারে আবার সামাজিক কল্যাণ প্রকল্পেও ব্যবহার করতে পারে।

কেন্দ্র এবার যে করের টাকা বরাদ্দ করেছে তার মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে উত্তরপ্রদেশ। হিন্দিবলয়ের এই রাজ্য সবচেয়ে বড়, জনসংখ্যাও সর্বাধিক। তাই স্বাভাবিক ভাবে কর আদায়ের পরিমাণও বেশি। উত্তরপ্রদেশ পেয়েছে ২৫ হাজার কোটি টাকা। আর বিহার পেয়েছে ১৪ হাজার কোটি টাকা। এনডিএ-র শরিক তেলুগু দেশমের অন্ধ্রপ্রদেশ পেয়েছে সাড়ে ৫ হাজার কোটি টাকা।


```