Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

শিনজোর মৃত্যুতে একদিনের শোকপ্রকাশ ভারতে, দু'জনের শেষ ছবি শেয়ার করলেন মোদী

দ্য ওয়াল ব্যুরো: চিকিৎসকদের হাজার চেষ্টার পরেও বাঁচানো যায়নি জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে (Shinzo Abe)। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালের বেডে কয়েক ঘণ্টা জীবন-মরণ লড়াই চালান তিনি। কিন্তু সেই লড়াইয়ে হার মানলেন ৬৭ বছরের শিনজো

শিনজোর মৃত্যুতে একদিনের শোকপ্রকাশ ভারতে, দু'জনের শেষ ছবি শেয়ার করলেন মোদী

শেষ আপডেট: 8 July 2022 10:14

দ্য ওয়াল ব্যুরো: চিকিৎসকদের হাজার চেষ্টার পরেও বাঁচানো যায়নি জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে (Shinzo Abe)। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালের বেডে কয়েক ঘণ্টা জীবন-মরণ লড়াই চালান তিনি। কিন্তু সেই লড়াইয়ে হার মানলেন ৬৭ বছরের শিনজো (Death)। তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত (Sad) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। দেশজুড়ে একদিনের শোকদিবস পালনের কথা ঘোষণা করেছেন মোদী।

শিনজো আবের প্রয়াণে এদিন টুইট করে শোক প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি লেখেন, 'শিনজো আবের প্রতি সম্মান জানিয়ে আগামীকাল দেশজুড়ে শোকদিবস পালন করা হবে।' শুধু তাই নয়, এদিন তাঁদের শেষ তোলা ছবিটিও শেয়ার করেন মোদী। সম্প্রতি জাপান সফরে গিয়েছিলেন তিনি। সেখানেই তোলা হয় তাঁদের এই ছবি।

সেই ছবি পোস্ট করে তিনি লেখেন, টোকিওতে তোলা এই ছবি। শিনজো আবে সবসময়ই ভারত-জাপানের সম্পর্ককে মজবুত করার বিষয়ে খুবই উৎসাহী ছিলেন।

সংবাদ মাধ্যম সূত্রের খবর, জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা নাগাদ নারা শহরে বক্তৃতা দেওয়ার সময় আবেকে লক্ষ্য করে গুলি চলে। সঙ্গে সঙ্গেই তাঁকে (Shinzo Abe) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কেউ কেউ দাবি করেন, গুলি লাগার পরেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। রক্তাক্ত শিনজোকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেশ কয়েক ঘণ্টা তাঁকে নিয়ে উদ্বেগ ছিল। গোটা দেশের মানুষ তাঁর তাঁর সুস্থতা কামনা করেন। কিন্তু বাঁচানো যায়নি শিনজোকে।

প্রাক্তন সেনাকর্মী গুলি করেছে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে! কে সে, জেনে নিন পরিচয়


```