Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

১১২ ফুটের প্রতিমা-বিতর্কে বাতিল হয়েছিল পুজো, এবারে নতুন চমক নিয়ে ফিরছে নদিয়ার কামালপুর

পুজো ঘিরে গ্রামের মানুষের উৎসাহ তুঙ্গে। এখন থেকেই বহু মানুষ প্রতিদিন কেবল প্রস্তুতি দেখতেই ভিড় করছেন । উদ্যোক্তারা জানাচ্ছেন, এবারের দুর্গা মূর্তিতে থাকছে বেশ কিছু নতুন চমক, পাশাপাশি প্রতিমা তৈরিতে নিয়োগ করা হয়েছে আরও বেশি শিল্পী।

১১২ ফুটের প্রতিমা-বিতর্কে বাতিল হয়েছিল পুজো, এবারে নতুন চমক নিয়ে ফিরছে নদিয়ার কামালপুর

নতুন চমক নিয়ে ফিরছে নদিয়ার কামালপুরনতুন চমক নিয়ে ফিরছে নদিয়ার কামালপুর

শেষ আপডেট: 12 July 2025 15:38

দ্য ওয়াল ব্যুরো: নদিয়ার ধানতলা থানার অন্তর্গত কামালপুর গ্রামের ‘অভিযান সংঘ’ এবার ৫৫ বছরে পা দিচ্ছে। এই বছর ফের বড় দুর্গা প্রতিমা (Ma Durga Idol) তৈরির উদ্যোগ নিয়েছে তারা। ইতিমধ্যেই বৃষ্টি উপেক্ষা করে মণ্ডপ ও প্রতিমা তৈরির প্রস্তুতি শুরু হয়ে গেছে। গত বছর যে বিতর্কের (Durga Idol Controversy) মুখে পড়তে হয়েছিল, তা যেন এবারে না হয় সেদিকেও নজর রেখেছে পুজো উদ্যোক্তারা।

পুজো (Durga Puja in Nadia) ঘিরে গ্রামের মানুষের উৎসাহ তুঙ্গে। এখন থেকেই বহু মানুষ প্রতিদিন কেবল প্রস্তুতি দেখতেই ভিড় করছেন । উদ্যোক্তারা জানাচ্ছেন, এবারের দুর্গা মূর্তিতে থাকছে বেশ কিছু নতুন চমক, পাশাপাশি প্রতিমা তৈরিতে আরও বেশি শিল্পী নিয়োগ করা হয়েছে।

গত বছর ‘অভিযান সংঘ’ ১১২ ফুট উঁচু দুর্গা প্রতিমা (112 foot Durga Idol) বানাতে চেয়েছিল। কিন্তু প্রশাসনের অনুমতি না মেলায় সেই পরিকল্পনা বাতিল করতে হয়। শেষ মুহূর্তে এসে বাতিল করতে হয় পুজো। সেই ক্ষোভে গ্রামবাসীদের একাংশ মাথা ন্যাড়া করে প্রতিবাদও জানিয়েছিলেন। সেই ঘটনার পর এবছর সমস্ত আইনি দিক খতিয়ে দেখে পূজোর প্রস্তুতি শুরু করেছে কমিটি।

উদ্যোক্তা সুজয় বিশ্বাস বলেন, 'এই পূজো আমাদের গ্রামের গর্ব। গতবার যেটা হয়নি, এবার সেটা আমরা আইন মেনে করব। দূর্গা মাকে নতুন সাজে তুলে ধরাই আমাদের লক্ষ্য।'  তবে এবছর কত ফুট উঁচু প্রতিমা তৈরি হবে, সেই বিষয়টি এখনও স্পষ্ট করে জানানো হয়নি।

৩০ জুন খুঁটি পুজোর মাধ্যমে এবছরের দুর্গোৎসবের সূচনা হয়েছে। প্রায় ৫ বিঘা জায়গা জুড়ে তৈরি হচ্ছে বিশাল প্যান্ডেল। ফাইবার, কাঠ ও মাটি দিয়ে প্রতিমা নির্মাণের কাজ চলছে জোরকদমে।

গত বছর এপ্রিল মাস থেকেই পুজোর কাজ শুরু হয়েছিল। কিন্তু এবারে কাজ শুরু হতে বেশ কিছুটা দেরি হয়েছে। এনিয়ে উদ্যোক্তারা জানিয়েছেন, গত বছর ৪৬ জন শিল্পী মিলে প্রতিমা গড়েছিলেন। তবে এবার সময় কম থাকায় আরও বেশি সংখ্যক মৃৎশিল্পী একযোগে কাজ করছেন যাতে প্রতিমার কাজ সময়মতো শেষ করা যায় এবং কাজ আরও নিখুঁতভাবে হয়।


```