Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

সাগরপাড়ায় চাষিদের বিক্ষোভ, সীমান্তে প্রবেশ নিয়ে বিএসএফের বিরুদ্ধে মারধরের অভিযোগ

তাঁদের অভিযোগ, সীমান্তে প্রবেশ করতে গিয়ে কয়েকজন চাষি বিএসএফ জওয়ানদের হাতে মার খেয়েছেন। 

সাগরপাড়ায় চাষিদের বিক্ষোভ, সীমান্তে প্রবেশ নিয়ে বিএসএফের বিরুদ্ধে মারধরের অভিযোগ

সাগরপাড়ায় চাষিদের বিক্ষোভ

শেষ আপডেট: 3 June 2024 18:51

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: নির্বাচনী আবহেই সাগরপাড়ায় কৃষক বিক্ষোভ। সোমবার ধনিরামপুর বাজারে পথ অবরোধ করেন চাষিরা। তাঁদের অভিযোগ, সীমান্তে প্রবেশ করতে গিয়ে কয়েকজন চাষি বিএসএফ জওয়ানদের হাতে মার খেয়েছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তের ওপারে কয়েকজন চাষির জমি রয়েছে। ভোর ভোর তারা সেখানে চলে যান। কিন্তু সঠিক সময় এন্ট্রি দিতে দেরি করে বিএসএফ। প্রায়ই তাঁদের দু-এক ঘণ্টা অপেক্ষা করতে হয়।  

প্রতিদিনের মতোই সোমবার চাষিরা মাঠে গেছিলেন। অভিযোগ, সেখানে এন্ট্রি দেওয়ার সময়ে চাষিদের মারধর করে বিএসএফ। আজমত শেখ সহ প্রায় ৪-৫জন চাষিকে ব্যাপক মারধর করা হয়। এই ঘটনার  প্রতিবাদে ধনিরামপুর বাজারে পথ অবরোধ করেন চাষিরা। রাস্তায় সাইকেল রেখে  বিক্ষোভ দেখান। 

বিক্ষোভের ফলে সাগরপাড়া শেখপাড়া রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে যায়। সারিবদ্ধভাবে রাস্তায় দাঁড়িয়ে পড়ে বাস, পণ্য়বাহী গাড়ি, লরি। নাকাল হতে হয় পথচলতি মানুষকে। পরে সেখানে সাগরপাড়া ও রানিনগর থানার পুলিশকে সেখানে আসতে হয়। 

চাষিদের দাবি, বিএসএফ সকালে এন্ট্রি দিতে দেরি করে। জমিতে কাজে যেতে দেরি হয়ে যায়। ফলে প্রত্যেকের লোকসান হচ্ছে। বিএসএফকে এই কথাই বলতে গেছিলেন চাষিরা। পাল্টা বিএসএফ তাঁদের মারধর করে বলে  অভিযোগ।


```