Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

জঙ্গিপুরে ডেঙ্গির উপসর্গে মৃত্যু কলেজ ছাত্রের, এলাকা পরিদর্শনে স্বাস্থ্য দফতরের বিশেষ দল

মঙ্গলবার দুপুরের দিকে শরীরের উন্নতি হলেও তারপরেই আবার পরিস্থিতির অবনতি হয়।

জঙ্গিপুরে ডেঙ্গির উপসর্গে মৃত্যু কলেজ ছাত্রের, এলাকা পরিদর্শনে স্বাস্থ্য দফতরের বিশেষ দল

ডেঙ্গির উপসর্গে মৃত কলেজ ছাত্র

শেষ আপডেট: 7 August 2024 17:12

দ্য় ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ডেঙ্গির উপসর্গে মৃত্যু হল সামসেরগঞ্জের বাসিন্দা এক কলেজ ছাত্রের। মঙ্গলবার রাতে জঙ্গিপুরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল সামসেরগঞ্জের মধ্য চাচন্ড গ্রামের বাসিন্দা সোহেল রানাকে (১৯)। সেখানেই মৃত্যু হয় তাঁর।

সুতির অরঙ্গাবাদ ডিএন কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল সোহেল। তাঁর মৃত্য়ুতে শোকস্তব্ধ গোটা এলাকা। তাঁর পরিবারসূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন সোহেল। ডাক্তারের পরামর্শে কয়েকদিন আগেই একটি বেসরকারি ল্যাবে রক্ত পরীক্ষা করান। তখনই ডেঙ্গি ধরা পড়ে তাঁর। শারীরিক পরিস্থিতি খারাপ হওয়ায় সুতির মহেশাইল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। 

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার দুপুরের দিকে শরীরের উন্নতি হলেও তারপরেই আবার পরিস্থিতির অবনতি হয়। এরপরেই জঙ্গিপুর হাসপাতালে রেফার করা হয় তাঁকে। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উমরপুর তালাই মোড় সংলগ্ন একটি বেসরকারি নার্সিংহোমে আইসিইউতে ভর্তি করা হয়। এখানেই মঙ্গলবার রাত দশটা নাগাদ মৃত্যু হয় সোহেলের।  

ডেঙ্গির উপসর্গে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে সামসেরগঞ্জ ব্লক স্বাস্থ্য দফতর। জেলা স্বাস্থ্য দফতর জানিয়েছে, ওই এলাকায় আরও ছ'জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। এলাকা পরিদর্শনে যাওয়ার পাশাপাশি ডেঙ্গি রুখতে সমস্ত পদক্ষেপ করা শুরু করেছে স্বাস্থ্য দফতর। সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। 


```