Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে, প্রশ্নের মুখে কর্তৃপক্ষ

তাঁদের অভিযোগ, শিশুমৃত্যুর সংখ্যা কম দেখাতেই হাসপাতাল কর্তৃপক্ষ ওই দুই শিশুর মৃত্যুর কথা অস্বীকার করছে।   

২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে, প্রশ্নের মুখে কর্তৃপক্ষ

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল

শেষ আপডেট: 5 July 2024 15:38

দ্য ওয়াল ব্য়ুরো, মুর্শিদাবাদ: ফের হাসপাতালে পরে পর শিশু মৃত্যু। গত ২৪ ঘণ্টার মধ্যে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৮ শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালের এসএনসিইউয়ে ৫ শিশু শুরু মৃত্যু হয়েছে। একইসঙ্গে পেডিয়াট্রিক ওয়ার্ডে ৩শিশু মারা যায় বলে জানাগিয়েছে। যদিও রোগী পরিবারের অভিযোগ আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। তাঁদের অভিযোগ, শিশুমৃত্যুর সংখ্যা কম দেখাতেই হাসপাতাল কর্তৃপক্ষ ওই দুই শিশুর মৃত্যুর কথা অস্বীকার করছে। 

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ এসএনসিইউ ওয়ার্ডে ৫২জন শিশুকে রাখার ব্যবস্থা রয়েছে। আপাতত সেখানে ১০জন সদ্যোজাত রয়েছে। তবে তাদের দেখভাল করার জন্য পর্যাপ্ত ডাক্তার বা নার্স নেই। ফলে পরিষেবা ব্যহত হচ্ছে। এমনটাই দাবি় করছেন হাসপাতালের চিকিৎসকমহলের একাংশ। তবে এই শিশু মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসতেই প্রশ্নে মুখে পড়েছে কর্তৃপক্ষ। মুর্শিদাবাদের মেডিক্যাল কলেজ হাসপাতালে এর আগেও এমন ঘটনা ঘটেছে। পরিষেবা নিয়ে একাধিকবার অসন্তোষও সামনে এসেছে।

তবে কর্তৃপক্ষের দাবি, ব্যাঙের ছাতার মতো নার্সিংহোম খুলে গিয়েছে চারিদিকে। হাসপাতালে না গিয়ে সেখানে প্রসব করাচ্ছেন অনেকেই। এসব ক্ষেত্রে মা বা শিশুর শারীরিক অবস্থার অবনতি ঘটলে সংকটজনক অবস্থায় মেডিক্যাল কলেজে নিয়ে আসা হচ্ছে। এখানে মৃত্যু ঘটলে হাসপাতালের উপর দায় চাপানো হচ্ছে। এটা ঠিক নয়। 


```