Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

‘ভারতীয় মুসলিমরা ধর্মান্তরের ফলাফল, তাঁরা হিন্দুই ছিলেন’, দাবি প্রাক্তন কংগ্রেস নেতার

দ্য ওয়াল ব্যুরো: ভারতে বসবাসকারী মুসলিম ধর্মাবলম্বীদের নিয়ে বিশেষ দাবি শোনা গেল প্রাক্তন কংগ্রেস নেতা গুলাম নবী আজাদের (Ghulam Nabi Azad) মুখে। তিনি বললেন, ‘ভারতীয় (India) মুসলিমরা (Muslims) ধর্মান্তরের ফলাফল। আসলে কয়েক হাজার বছর আগে তা

‘ভারতীয় মুসলিমরা ধর্মান্তরের ফলাফল, তাঁরা হিন্দুই ছিলেন’, দাবি প্রাক্তন কংগ্রেস নেতার

শেষ আপডেট: 17 August 2023 03:16

দ্য ওয়াল ব্যুরো: ভারতে বসবাসকারী মুসলিম ধর্মাবলম্বীদের নিয়ে বিশেষ দাবি শোনা গেল প্রাক্তন কংগ্রেস নেতা গুলাম নবী আজাদের (Ghulam Nabi Azad) মুখে। তিনি বললেন, ‘ভারতীয় (India) মুসলিমরা (Muslims) ধর্মান্তরের ফলাফল। আসলে কয়েক হাজার বছর আগে তাঁরাও হিন্দুই ছিলেন। হিন্দু ধর্ম বহু প্রাচীন।’ নিজের এই বক্তব্যের সপক্ষে যুক্তিও দিয়েছেন তিনি।

আজাদের এহেন উক্তি নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে। (Ghulam Nabi Azad)
https://twitter.com/MeghUpdates/status/1691825056530518092?s=20

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওতে গুলাম নবী আজাদকে ভারতে ইসলাম ধর্মের প্রবেশ, এমনকী কাশ্মীরিদের নিয়েও কথা বলতে শোনা যায়। তিনি বলেন, “ভারতে ইসলাম ধর্ম এসেছিল প্রায় ১,৫০০ বছর আগে, যখন এদেশে প্রাচীন হিন্দুধর্ম সমাজের শিকড়ে পৌঁছে গিয়েছে। কিছু মুসলমান হয়তো বাইরে থেকে এসেছেন। অনেকে মুঘল সেনাবাহিনীতে কাজের সূত্রে এদেশে এসে পাকাপাকিভাবে বংশ পরম্পরায় থেকে গিয়েছেন। তারপরই অনেক ভারতীয় ধীরে ধীরে হিন্দু ধর্ম থেকে ইসলামে ধর্মান্তরিত হয়েছে।”

কাশ্মীরিদের নিয়ে আজাদের দাবি, “৬০০ বছর আগে কাশ্মীরের জনগণ ইসলামে ধর্মান্তরিত হওয়ার আগে সেখানে থাকতেন মূলত কাশ্মীরি পণ্ডিতরা। যা দেখে আমি নিশ্চিত যে, সকলেই ঐতিহ্যশালী হিন্দুধর্ম নিয়েই জন্মগ্রহণ করেছেন। তবে হিন্দু, মুসলিম, রাজপুত, ব্রাহ্মণ, দলিত, কিংবা কাশ্মীরি বা গুজ্জর, আমরা সবাই এই জন্মভূমির অংশ। আমাদের শিকড় এই দেশে এবং পরজন্মেও আমরা এখানেই ফিরে আসব।”

'বেশ্যা' বা 'স্লাট' লেখা যাবে না আদালতের নির্দেশে, সুপ্রিম কোর্টের নতুন হ্যান্ডবুক


```