Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণ! ফরাক্কায় অঙ্গনওয়াড়ির সামনেই জখম ৩ শিশু

মুর্শিদাবাদের ফরাক্কায় বোমা বিস্ফোরণ। বোমা ফেটে জখম হয়েছেন তিন শিশু। বোমা বিস্ফোরণে আহত শিশুদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণ! ফরাক্কায় অঙ্গনওয়াড়ির সামনেই জখম ৩ শিশু

শেষ আপডেট: 22 November 2023 12:41

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: পড়াশোনা শুরু হওয়ার আগে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে খেলছিল শিশুরা। আচমকাই বিকট শব্দ। কেঁপে উঠল এলাকা। তড়িঘড়ি ছুটে আসেন স্থানীয় বাসিন্দা সহ স্কুলের কর্মীরা। দেখতে পান, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তিন শিশু। তাঁদের আর বুঝতে অসুবিধা হয়নি, বল ভেবে খেলতে গিয়েই বোমা বিস্ফোরণ হয়েছে। বুধবার মুর্শিদাবাদের ফরাক্কার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 

ফরাক্কা ব্লকে শঙ্করপুর হাউসনগরের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংলগ্ন এলাকায় বুধবার সকালে ঘটনাটি ঘটেছে। বোমা বিস্ফোরণে আহত শিশুদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে সেখানেই তারা চিকিৎসাধীন। এক শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তিন শিশুরই শরীরের বেশ কিছুটা অংশ ঝলসে গিয়েছে। যে শিশুটি হাতে বোমাটি তুলে নিয়েছিল, তার শরীরে মারাত্মক ক্ষত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা উদ্ধার করেছে। 

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বুধবার সকালে ক্লাস শুরু হওয়ার আগে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনেই খেলছিল পড়ুয়ারা। তখনও স্কুলে আসেননি শিক্ষিকা। এক শিশু বল ভেবে বোমা হাতে তুলে নিয়েছিল। তাতেই বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। পাশে ছিল আরও দুই শিশু। তারা গুরুতর আহত হয়েছে। সেসময় স্কুলে মিড ডে মিল যারা রান্না করছিলেন তাঁরা এবং স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তাঁরাই শিশুদের রক্তাক্ত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেন। দ্রুত তিন শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কে বা কারা অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংলগ্ন এলাকায় বোমা রেখে গিয়েছিল- সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে, এদিন মুর্শিদাবাদের হরিহরপাড়ায় তাজা বোমা উদ্ধার হয়েছে। একই জেলার বিভিন্ন জায়গায় এইভাবে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ভুগছে গ্রামবাসীরা।


```