
শেষ আপডেট: 5 August 2022 07:48
দ্য ওয়াল ব্যুরো: জীবনের সেরা লাফ দিয়েও সোনা হাতছাড়া হয়ে গেল মুরলি শ্রীশঙ্করের (Murli Srishankar)। তাঁর এই রুপো জয় নিয়ে অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে। নিয়মের বেড়াজালে আটকে গেলেন শ্রীশঙ্কর।
কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) লং জাম্পে নেমেছিলেন শ্রীশঙ্কর। বাহামাস লাকুয়ান নারিনের সঙ্গে ছিল তাঁর লড়াই। সেরা জাম্পের বিচারে দু'জনেই অতিক্রম করেন ৮.০৮ মিটার। তার পরেও কেন রুপো জিতলেন তিনি?
নিয়ম অনুযায়ী, যখন এমন পরিস্থিতি তৈরি হয় তখন দুই খেলোয়াড়দের দ্বিতীয় প্রয়াসে কতটা দূরত্ব অতিক্রম করেছেন সেটাই দেখা হয়। সেখানে দেখা গেছে বাহামাস লাকুয়ান অতিক্রম করেছিলেন ৭.৯৮ মিটার। শ্রীশঙ্কর অতিক্রম করেন ৭.৮৪ মিটার।
এই নিয়মের বেড়াজালে ভারতীয় অ্যাথলেটিকের সোনা আটকে গেল। যদিও রুপো জিতেও ইতিহাস লিখলেন তিনি। গেমসে পুরুষ বিভাগে তিনিই প্রথম ভারতীয় যিনি রুপো জিতলেন। কমনওয়েলথ গেমসে সপ্তম দিনের একেবারে শেষদিকে এই পদক আসে ভারতে।
নীরজ চোপড়ার ছিটকে যাওয়ার পর কমনওয়েলথ গেমসে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে পদক জেতা নিয়ে দেশবাসীর মনে সংশয় দেখা দিয়েছিল। কিন্তু হাই জাম্প, লং জাম্প দুটো বিভাগেই পদক এল এখনও পর্যন্ত।
১৯৭৮ সালে এই ইভেন্টে শেষবার পদক জিতেছিলেন ভারতের অ্যাথলেটিক। সেই বার সুরেশ বাবু ব্রোঞ্জ জিতেছিলেন। ৪৪ বছর পর গেমসে ফের পদক এল লং জাম্পে (Long Jump)।
পোলিও-পায়েই ইতিহাস লিখলেন সুধীর! প্যারা পাওয়ার লিফটিংয়ে সোনা এল কমনওয়েলথ গেমসে