Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

শহরে আবাস যোজনায় প্রাপকের তালিকার দায় নিতে হবে পুরসভাকে, নজরদারিতে স্বাধীন সংস্থাও

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী আবাস যোজনায় (Awas Yojana) অনিয়মের অভিযোগ ঘিরে উত্তপ্ত গ্রাম বাংলার রাজনীতি। অস্বতিতে রাজ্য প্রশাসন। এই পরিস্থিতিতে শহরাঞ্চলে আবাস যোজনায় অনিয়ম রুখতে রাজ্যের পুর ও নগরোন্নয়ন বিভাগ সব পুরসভাকে (Municip

শহরে আবাস যোজনায় প্রাপকের তালিকার দায় নিতে হবে পুরসভাকে, নজরদারিতে স্বাধীন সংস্থাও

শেষ আপডেট: 23 January 2023 13:42

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী আবাস যোজনায় (Awas Yojana) অনিয়মের অভিযোগ ঘিরে উত্তপ্ত গ্রাম বাংলার রাজনীতি। অস্বতিতে রাজ্য প্রশাসন।

এই পরিস্থিতিতে শহরাঞ্চলে আবাস যোজনায় অনিয়ম রুখতে রাজ্যের পুর ও নগরোন্নয়ন বিভাগ সব পুরসভাকে (Municipalities) সতর্ক করার পাশাপাশি তাদের উপর কিছু দায় চাপিয়েছে।

পুরসভার চেয়ারম্যানদের লেখা চিঠিতে পুর দফতর বলেছে, আবাস যোজনার তালিকা পুর দফতরে পাঠানোর আগে তাঁদেরকে প্রাপকদের নামের তালিকা যাচাই করতে হবে। ফিজিক্যাল ভেরিফিকেশন বা সংশ্লিষ্ট এলাকায় গিয়ে বৈধতা যাচাই করতে হবে। অর্থাৎ উপযুক্ত ব্যক্তি গৃহ নির্মাণের টাকা পাওয়ার জন্য বিবেচিত হয়েছেন, এই মর্মে লিখিত বয়ান দিতে হবে পুর চেয়ারম্যানদের।

পুর দফতরের এক আধিকারিক জানান, ফিজিক্যাল ভেরিফিকেশন কীভাবে করা হবে সেই সিদ্ধান্ত নেবেন স্বয়ং চেয়ারম্যানেরা। পুর দফতর আলাদা করে স্বাধীন সংস্থাকে নিয়োগ করছে তালিকা যাচাইয়ের জন্য। শিবপুরের আইআইইএসটি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো ইঞ্জিনিয়ারিং শিক্ষার প্রতিষ্ঠান এবং নামী বেসরকারি সংস্থা কাজের মান খতিয়ে দেখবে। এইভাবে তৃতীয় পক্ষকে দিয়ে তালিকাও যাচাই করা হবে।

ক্যাপ্টেন বত্রার নামে আন্দামানের দ্বীপ, 'গায়ে কাঁটা দিচ্ছে' সিদ্ধার্থর! চিনে নিন এই 'পরমবীর'কে


```