Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

১ থেকে ১২, ওমিক্রন আতঙ্ক সঙ্গী করেই সোমবার থেকে ফের স্কুল খুলছে মহারাষ্ট্রে

দ্য ওয়াল ব্যুরো: ওমিক্রন সংক্রমণের (omicron) আতঙ্ককে সঙ্গী করেই আগামী সোমবার, ২৪ জানুয়ারি থেকে মুম্বই সহ মহারাষ্ট্রে (maharashtra)প্রথম শ্রেণি থেকে বারো (class 1 to 12) ক্লাস পর্যন্ত সব স্কুল (school) খুলছে। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (chi

১ থেকে ১২, ওমিক্রন আতঙ্ক সঙ্গী করেই সোমবার থেকে ফের স্কুল খুলছে মহারাষ্ট্রে

শেষ আপডেট: 20 January 2022 11:42

দ্য ওয়াল ব্যুরো: ওমিক্রন সংক্রমণের (omicron) আতঙ্ককে সঙ্গী করেই আগামী সোমবার, ২৪ জানুয়ারি থেকে মুম্বই সহ মহারাষ্ট্রে (maharashtra)প্রথম শ্রেণি থেকে বারো (class 1 to 12) ক্লাস পর্যন্ত সব স্কুল (school) খুলছে। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (chief minister) যাবতীয় কোভিড প্রটোকল (covid protocol) বিধি মেনে (offline class)স্কুল ফের চালু করায় সম্মতি দিয়েছেন বলে মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী বর্ষা গায়কোয়াড়কে উদ্ধৃত করে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। তিনি জানান, কোভিড বিধি মানা হচ্ছে কিনা, সুনিশ্চিত করতে হবে স্কুলগুলিকেই। আমরা ২৪ জানুয়ারি থেকে প্রি-প্রাইমারি স্কুলও ফের খোলার সিদ্ধান্ত নিয়েছি, বলেন তিনি। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে বাচ্চাদের পড়াশোনার ক্ষতি হয়ে যাচ্ছে বলে রাজ্যে ফের স্কুল চালু করার দাবি ক্রমশঃ জোরদার হচ্ছে বলে গত সপ্তাহে জানিয়েছিলেন। অথচ ডিসেম্বর থেকে লাগামছাড়া কোভিড ১৯ সংক্রমণ ও নয়া ওমিক্রন ভ্যারিয়েন্ট  মাথাচাড়া দেওয়ায় চলতি মাসেই মহারাষ্ট্র সরকার ঘোষণা করেছিল, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সব স্কুল বন্ধ থাকছে। শিক্ষামন্ত্রী বলেন,  কোভিড সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার স্কুলে অফলাইনে পড়াশোনা চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে স্থির হয়েছে, স্থানীয় কোভিড ১৯ পরিস্থিতির  নিরিখে যেখানে সংক্রমণ সংখ্যা কম, সেখানে ফের অফলাইনে পড়াশোনা শুরু হবে। মহারাষ্ট্রে বুধবার তার আগের দিনের তুলনায় ১০ শতাংশ বেশি কোভিড ১৯ সংক্রমণ নথিভু্ক্ত হয়েছে। নতুন সংক্রমণ হয়েছে ৪৩,৬৯৭টি। তার মধ্যে ওমিক্রন আক্রান্ত ২১৪।  মৃত্যু হয়েছে ৪৯ জনের। সব মিলিয়ে মহারাষ্ট্রে কোভিড ১৯ সংক্রমণ বেড়ে হয়েছে ৭৩,২৫,৮২৫। মৃত্যু বেড়ে হয়েছে ১,৪১,৯৩৪। মোট ওমিক্রন সংক্রমণ সংখ্যা ১৮৬০। শিক্ষামন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রীকে প্রস্তাব পাঠানো হয়। প্রস্তাবে সোমবার থেকে স্কুলগুলি ফের খোলা ও স্থানীয় প্রশাসনকে (পুর কমিশনার, জেলা কমিশনার, চিফ এক্সিকিউটিভ অফিসার, শিক্ষা সংক্রান্ত অফিসার) যাবতীয় ক্ষমতা দেওয়ার বিষয়টি খতিয়ে দেখার আবেদন করা হয়। ১৫-১৮ বয়সসীমার পড়ুয়াদের দ্রুত ভ্যাকসিন প্রদান সম্পন্ন করার পাশাপাশি মন্ত্রী শিক্ষক ও অ-শিক্ষক কর্মীদেরও দ্রুত পুরো ভ্যাকসিন নেওয়ার আবেদন করেন।  

```