Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

মহামেডানের জয়ের হ্যাটট্রিক, ডেভিডের জোড়া গোলে লিগ খেতাবের দৌড়ে ঐতিহ্যবাহী ক্লাব

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা লিগ (Kolkata League) চ্যাম্পিয়নের দৌড়ে চলে এল মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। কলকাতার বাকি দু’প্রধান যখন জুনিয়রদের নিয়ে লিগ খেলছে, সেইসময় মহামেডান খেলছে পূর্ণ শক্তিতে। শনিবার মহামেডান ২-১ গোলে হারিয়

মহামেডানের জয়ের হ্যাটট্রিক, ডেভিডের জোড়া গোলে লিগ খেতাবের দৌড়ে ঐতিহ্যবাহী ক্লাব

শেষ আপডেট: 23 September 2023 13:12

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা লিগ (Kolkata League) চ্যাম্পিয়নের দৌড়ে চলে এল মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। কলকাতার বাকি দু’প্রধান যখন জুনিয়রদের নিয়ে লিগ খেলছে, সেইসময় মহামেডান খেলছে পূর্ণ শক্তিতে। শনিবার মহামেডান ২-১ গোলে হারিয়েছে ভবানীপুর (Bhawanipur) স্পোর্টিং ক্লাবকে।

শনিবার বৃষ্টিমুখর দিনে খেলার ১৭ মিনিটে ডেভিড গোল করে এগিয়ে দেন মহামেডানকে। এগিয়ে থাকার সুবিধে বেশিক্ষণ নিতে পারেননি সাদা-কালো জার্সিধারীরা। ভবানীপুরের পক্ষে জীতেন মুর্মু সমতা ফেরান ম্যাচের ৩২ মিনিটে।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও মহামেডানের পক্ষে ডেভিড গোল করে দলকে এগিয়ে দিয়েছেন। দারুণ ছন্দে রয়েছেন এই তারকা। ৬৩ মিনিটে রেমসাঙ্গার ক্রস থেকে ডেভিড বিপক্ষের জালে বল ঠেলে দিয়েছেন। সুপার সিক্সে টানা তিনটি ম্যাচ জিতে হ্যাটট্রিক করল মহামেডান। তারা গত ম্যাচে হারিয়েছিল ইস্টবেঙ্গলকেও।

শনিবার ম্যাচের উত্তেজনাপূর্ণ দৃশ্য। মহামেডান মাঠে।

ময়দানে দুটি দলই ভাল খেলেছে এদিন। ভবানীপুরও বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করেছিল। তাদের কোচ রঞ্জন চৌধুরী অভিজ্ঞ। তিনি রক্ষণ সাজিয়ে আক্রমণে যেতে চাইছিলেন। দুটি দলই বিরতিতে একটি করে গোল করেছিল। বিরতির পরে মহামেডানের খেলায় প্রাণ আসে। তাদের রাশিয়ান কোচ চেরনিশভ দলকে ৩-৫-২ ছকে সাজিয়েছিলেন। সেই থেকে সুফলও আদায় করে নিয়েছেন।

মহামেডান জিতে ৩৮ পয়েন্ট নিয়ে বাকিদের অনেকটাই পিছনে ফেলে এগিয়ে গিয়েছে। তারা এবার লিগ খেতাবের দৌড়ে ভালমতই চলে এল। 

এদিকে সুপার সিক্সের অন্য ম্যাচে ডায়মন্ড হারবার ক্লাব ৩-০ গোলে হারিয়েছে খিদিরপরকে। ডায়মন্ড হারবারের পক্ষে রাহুল পাসোয়ান হ্যাটট্রিক করেন।

বারাণসী স্টেডিয়ামের উদ্বোধনে মোদীর সঙ্গে শচীন-সানি, যোগ দিলেন রিঙ্কুও


```