Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

স্কুলের সামনেই নাবালিকার শ্লীলতাহানি! অগ্নিগর্ভ ডালখোলা, অভিযুক্তর দোকানে আগুন

ঘটনায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় এলাকায়। স্কুলের প্রিন্সিপালকে ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবকরা। 

স্কুলের সামনেই নাবালিকার শ্লীলতাহানি! অগ্নিগর্ভ ডালখোলা, অভিযুক্তর দোকানে আগুন

প্রতীকী ছবি

শেষ আপডেট: 8 July 2025 15:50

দ্য ওয়াল ব্যুরো: কসবা ল কলেজের ঘটনা নিয়ে এমনিতেই উত্তাল রাজ্য। এরই মধ্যেই আবার ডালখোলায় (Dalkhola) উত্তেজনা ছড়াল। স্কুলের সামনেই এক নাবালিকাকে শ্লীলতাহানির (Minor Girl Assault) অভিযোগ উঠেছে ওই স্কুলেরই রক্ষীর বিরুদ্ধে। ঘটনায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় এলাকায়।

সোমবার বিকেলে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে স্কুলের সামনেই হেনস্থা করেছেন সেই স্কুলের রক্ষী, এমনই অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। 

অভিযুক্তর কঠোর শাস্তির দাবিতে থানা ঘেরাও করে উত্তেজিত জনতা। পরে স্কুলের প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবকরা। এদিকে, অভিযুক্তের একটি দোকান রয়েছে তাতে আগুন লাগিয়ে দেওয়া হয়।

অভিযুক্তর কড়া শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। তবে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন তাঁরা। দাবি, খবর জানার পর ঘটনাস্থলে এলেও পুলিশ অভিযুক্তর বিরুদ্ধে তেমন কোনও পদক্ষেপই করেনি। কেন এমন উদাসীনতা, সেই প্রশ্ন তোলা হয়েছে।

নির্যাতিতার মায়ের কথায়, সে স্কুলে গেছিল ডায়রি আনতে। সেই সময় নিরাপত্তারক্ষী মেয়েকে জড়িয়ে ধরে। অনেকবার ছাড়তে বললেও ছাড়েনি। নিজের স্কুলের সামনেই এমন ঘটনায় সে আতঙ্কিত হয়ে পড়েছে। এদিকে স্কুল কর্তৃপক্ষের তরফে জানান হয়েছে, অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। তারাও চান, কড়া শাস্তি হোক। 


```