Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

দিঘার ভিড়ে ছিনতাইবাজদের রমরমা, নিউ দিঘার হোটেল থেকে গ্রেফতার ৬ যুবক

অভিযোগ, দিঘায় বর্ষবরণের লাগাতার ভিড়কে কাজে লাগিয়ে ছিনতাইবাজদের রমরমা চলছিল। দেদার চুরি হয়েছে পার্স ও মোবাইল ফোন।

দিঘার ভিড়ে ছিনতাইবাজদের রমরমা, নিউ দিঘার হোটেল থেকে গ্রেফতার ৬ যুবক

আদালতের পথে ছিনতাইকারী সন্দেহে ধৃতরা

শেষ আপডেট: 3 January 2025 13:21

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: দিঘার ভিড়ে মোবাইল ফোন চুরির অভিযোগে শুক্রবার সকালে জনতার রোষের শিকার হয় ১ যুবক। তড়িঘড়ি দিঘা থানার পুলিশ পৌঁছে কোনও রকমে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে। ধৃতকে জেরা করে এই চক্রে জড়িত আরও পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ। 

অভিযোগ, দিঘায় বর্ষবরণের লাগাতার ভিড়কে কাজে লাগিয়ে ছিনতাইবাজদের রমরমা চলছিল। দেদার চুরি হয়েছে পার্স ও মোবাইল ফোন। দিঘা থানায় দায়ের হয়েছে বেশ কয়েকটি অভিযোগ। বছর শুরুর এই সময়টায় সৈকত শহরে পর্যটকদের যথেষ্ট ভিড় রয়েছে। এই ভিড়কে কাজে লাগাতে একটি চক্র বরাবরই সক্রিয় থাকে। এবারও তার ব্যাতিক্রম হয়নি।

শুক্রবার নিউ দিঘার একটি বেসরকারি হোটেল থেকে ল্যাপটপ ও মোবাইল চুরি করার অভিযোগে ১ যুবককে পাকড়াও করে স্থানীয়রা। মারধর করে তাকে দিঘা থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ চালিয়ে দিঘা থেকে আরও পাঁচ জনকে গ্রেফতার করে দিঘা থানার পুলিশ। 

পুলিশের প্রাথমিক অনুমান ধৃত ৬ যুবক সৈকত শহরে একের পর এক মোবাইল চুরির সাথে যুক্ত। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গিয়েছ ধৃতরা হাওড়া জেলার বাসিন্দা। ভিড়কে কাজে লাগিয়ে দুষ্কর্ম চালাতে একসঙ্গে অনেকে এসেছিল দিঘায়। আজ ধৃতদের কাঁথি আদালতে তোলা হয়। চক্রে জড়িত বাকিদের খোঁজেও তল্লাশি চলছে। 


```