Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

ফ্রি কিক থেকে মেসির অনবদ্য গোলেও জয় অধরা, কোপার শুরুতেই হোঁচট খেল আর্জেন্টিনা

দ্য ওয়াল ব্যুরো: দুরন্ত মেসি। নিজে গোল করলেন। অন্যদের গোল করার সুযোগও তৈরি করে দিলেন। তবু এগিয়ে গিয়েও তিন পয়েন্ট হাতছাড়া করার ধারা বজায় রাখল আর্জেন্টিনা। কোপা আমেরিকায় মেসিদের শুরুটাও হল হোঁচট খেয়ে। চিলির বিরুদ্ধে গ্রুপের প্রথম ম্যাচের ফলাফ

ফ্রি কিক থেকে মেসির অনবদ্য গোলেও জয় অধরা, কোপার শুরুতেই হোঁচট খেল আর্জেন্টিনা

শেষ আপডেট: 15 June 2021 01:43

দ্য ওয়াল ব্যুরো: দুরন্ত মেসি। নিজে গোল করলেন। অন্যদের গোল করার সুযোগও তৈরি করে দিলেন। তবু এগিয়ে গিয়েও তিন পয়েন্ট হাতছাড়া করার ধারা বজায় রাখল আর্জেন্টিনা। কোপা আমেরিকায় মেসিদের শুরুটাও হল হোঁচট খেয়ে। চিলির বিরুদ্ধে গ্রুপের প্রথম ম্যাচের ফলাফল ১-১।   যদিও রেফারির বাঁশি বাজার সঙ্গে সঙ্গে তেড়েফুঁড়ে আক্রমণের ঝড় তোলে স্কালোনির টিম। মোটামুটি গোটা প্রথমার্ধজুড়েই আধিপত্য বজায় রাখে তারা। এগিয়ে যাওয়ার দু'টি সুবর্ণও সুযোগও আসে। কিন্তু স্ট্রাইকার লাউটারো মার্টিনেজ এবং নিকো গঞ্জালেজ সে সুযোগ হেলায় হারান।   আধঘণ্টার মাথায় বক্সের বাইরে ফ্রি-কিক পায় আর্জিন্টিনা। ঠিক তখনই জ্বলে ওঠে মেসির বুট। ডিফেন্সের প্রাচীর টপকে তাঁর কিক বাঁক নিয়ে জালে জড়িয়ে যায়। দিন দশেক আগে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে এই চিলির বিরুদ্ধে প্রায় একই জায়গা থেকে ফ্রিকিক নিয়েছিলেন মেসি। সেবার বাঁ দিকে ঝাঁপিয়ে রুখে দিয়েছিলেন গোলরক্ষক ক্লদিও ব্রাভো। এবারও একই দিকে জোরালো শট মারেন মেসি। কিন্তু তা গোলে ঢোকার শেষ মুহূর্তে এতটাই বাঁক নিয়েছিল যে, ব্রাভো বাঁচানোর সুযোগই পাননি।   ফার্স্ট হাফের বাকি পনেরো মিনিট ম্যাচের নিয়ন্ত্রণ বজায় রাখে আর্জেন্টিনা। কিন্তু লিড মাত্র ১ গোলের। তাই চিলির ক্যামব্যাকের সুযোগ ছিল। দ্বিতীয়ার্ধের মাত্র বারো মিনিটের মাথায় যার ফায়দা নিতে ভুল করেনি 'লা রোজা' বাহিনী৷ ভিদালকে বক্সের মধ্যে ফাউল করে বসেন আর্জেন্টিনার লেফট ব্যাক তাগলিয়াফিকো। রেফারি প্রথমে পেনাল্টি না দিলেও ভিএআর-এর সৌজন্যে সিদ্ধান্ত বদল করেন। পেনাল্টি নিতে যান স্বয়ং ভিদাল। মিসও করেন। তাঁর জোরালো শট ডানদিকে ঝাঁপিয়ে রুখে দেন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ৷ কিন্তু বল ক্রশবার থেকে রিবাউন্ড হয়ে ফিরে আসার পরই হেড দিয়ে জালে জড়াতে ভুল করেননি চিলির স্ট্রাইকার এডুয়ার্ডো ভার্গাস।   বাকি আধঘণ্টা বিপক্ষের রক্ষণে ক্রমশ চাপ বাড়াতে থাকে আর্জেন্টিনা। খোঁচা খাওয়া বাঘের মতো আক্রমণের ঝাঁজ বাড়ান মেসিও। একটু নীচে নেমে এসে গোঞ্জালেসের জন্য দু'টি সুযোগও তৈরি করেন। কিন্তু স্টুটগার্টের তরুণ স্ট্রাইকার প্রথমবার নিজে শট না নিয়ে ভুল করে পাস দিয়ে বসেন। আর পরের বার কার্যত ফাঁকা হেডারে বল জালে জড়াতে ব্যর্থ হন। শেষ মুহূর্তে তুরুপের তাস হিসেবে সার্জিও অ্যাগুয়েরোকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেন স্কালোনি। যদিও তিনি তেমন কোনও প্রভাব ফেলতে পারেননি।   টুর্নামেন্টের গ্রুপ বি-তে রয়েছে আর্জেন্টিনা। মোট ৫টি টিমের মধ্যে ৪টি টিম পরের রাউন্ডে যাবে। সেই দিক দিয়ে এক পয়েন্ট খারাপ নয়। কিন্তু ১০ দিনে এই নিয়ে তিনবার যেভাবে এগিয়ে থেকেও ড্র করল তারা, তাতে দলের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 

```