Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

কলকাতায় ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই মেটিয়াবুরুজের এসি মার্কেটের একাধিক কাপড়ের দোকান

দ্য ওয়াল ব্যুরো: মেটিয়াবুরুজের (Metiaburuz) বটতলা ডায়মন্ড এসি মার্কেটে ভয়াবহ আগুন (Fire) লাগল মঙ্গলবার ভোররাতে। পরপর চার-পাঁচটি কাপড়ের দোকানে আগুন লাগে বলে খবর। দাউদাউ করে জ্বলতে থাকে এসি মার্কেটের ভেতরের দোকানগুলি। খবর পেয়ে ঘটনাস্থলে

কলকাতায় ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই মেটিয়াবুরুজের এসি মার্কেটের একাধিক কাপড়ের দোকান

শেষ আপডেট: 4 July 2023 02:38

দ্য ওয়াল ব্যুরো: মেটিয়াবুরুজের (Metiaburuz) বটতলা ডায়মন্ড এসি মার্কেটে ভয়াবহ আগুন (Fire) লাগল মঙ্গলবার ভোররাতে। পরপর চার-পাঁচটি কাপড়ের দোকানে আগুন লাগে বলে খবর। দাউদাউ করে জ্বলতে থাকে এসি মার্কেটের ভেতরের দোকানগুলি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। আগুন এখন নিয়ন্ত্রণে এলেও দুটি দোকান ভস্মীভূত হয়ে গেছে বলে খবর। আরও একাধিক দোকানের ক্ষতি হয়েছে। অনেক জিনিপত্র পুড়ে গেছে।

মেটিয়াবুরুজের এই এসি মার্কেটে প্রায় দুশোর উপরে দোকান। সবক’টিই কাপড়ের দোকান। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকলকর্মীরা জানিয়েছেন, বড় আগুন নিভলেও ছোট ছোট পকেট ফায়ারের সম্ভাবনা থাকছে। ঘিঞ্জি মার্কেটের ভেতরে সরু গলি। তার দু'পাশে সারি সারি দোকান। ফলে একটি দোকান থেকে আগুন দ্রুত অন্যটিতে ছড়িয়ে পড়ে। প্রথমদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগও পেতে হয় দমকল কর্মীদের। কাটার দিয়ে দোকানের শাটার কেটে ভিতরে জল দেওয়ার চেষ্টা করা হয়।

স্থানীয় সূত্রে খবর, এদিন ভোরের দিকে মার্কেট থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। তারপরেই দেখা যায় দাউদাউ করে আগুন জ্বলছে। স্থানীয়রাই খবর দেন দমকলে। খবর যায় পুলিশেও। ব্যবসায়ীরাও খবর পেয়েছুটে আসেন। তাঁরা বলছেন, অনেক টাকার জিসিপত্র ছিল দোকানগুলিতে। আগুনে পুড়ে গেছে অনেককিছুই। অনেক বড় ক্ষতি হয়ে গেছে বলে জানাচ্ছেন তাঁরা।

রক্তাক্ত বাসন্তী, রাতের অন্ধকারে তৃণমূল নেতাকে শ্যুটআউট, জখম আরও এক

দমকল জানিয়েছে, এখনও কিছু দোকানের ভেতরে ধিকিধিকি আগুন জ্বলছে। এবার কুলিং প্রসেস শুরু হবে। অগ্নিকাণ্ডের কারণ জানতে ফরেন্সিক তদন্ত করা হবে। দমকল অগ্নিনির্বাপণ ব্যবস্থাও খতিয়ে দেখবে।


```