Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

সপ্তমীর সন্ধেয় বেলেঘাটা আইডিতে ভয়াবহ আগুন, আতঙ্ক হাসপাতালে

দ্য ওয়াল ব্যুরো: ভয়ঙ্কর অগ্নিকাণ্ড করোনা হাসপাতালে। সপ্তমীর বিকেলে বেলেঘাটা আইডি হাসপাতালে ভয়াবহ আগুন লাগে। সূত্রের খবর, হাসপাতালের গুদাম ঘর থেকে আগুন ছড়িয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে হাসপাতালে। তবে কোনও রোগীর ক্ষতি হয়নি বলেই জা

সপ্তমীর সন্ধেয় বেলেঘাটা আইডিতে ভয়াবহ আগুন, আতঙ্ক হাসপাতালে

শেষ আপডেট: 22 October 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: ভয়ঙ্কর অগ্নিকাণ্ড করোনা হাসপাতালে। সপ্তমীর বিকেলে বেলেঘাটা আইডি হাসপাতালে ভয়াবহ আগুন লাগে। সূত্রের খবর, হাসপাতালের গুদাম ঘর থেকে আগুন ছড়িয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে হাসপাতালে। তবে কোনও রোগীর ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের পাঁচটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ হাসপাতালের গুদাম ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন হাসপাতালের কর্মী ও আবাসিকরা। আগুন ফুলকি বের হতে দেখা যায়। আগুন ছড়িয়ে পড়ে খুব তাড়াতাড়ি। এদিকে আগুন লাগার খবর পেয়েই ছুটোছুটি শুরু হয়ে যায়। আতঙ্ক ছড়ায় রোগীদের পরিবারের লোকজনের মধ্যে। খবর যায় দমকলে। সঙ্গে সঙ্গেই হাসপাতালে চলে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন। জানা গিয়েছে, ওই স্টোর রুমে অনেক স্যানিটাইজার মজুত করা ছিল। সেখান থেকেই আগুন ছড়িয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। স্টোররুমে অনেক নথিপত্রও মজুত ছিল। সেগুলো ক্ষতিগ্রস্থ হয়েছে কিনা দেখা হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, স্টোররুম থেকে রোগীদের ওয়ার্ড অনেকটাই দূরে। তাই আগুন সেই অবধি পৌঁছতে পারেনি। ঘটনায় রোগীদের কোনও ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে।  

```