Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

অনশন মঞ্চে কবীর সুমন, গণকনভেনশনে বুদ্ধিজীবীরা

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ার দেওয়ালে দেওয়ালে ঘুরছিল প্রচার। মেডিক্যাল কলেজের ছাত্রদের আন্দোলনের সমর্থনে গণকনভেনশনে জড়ো হলেন বিরাট সংখ্যক মানুষ। তরুণ থেকে বৃদ্ধ সব বয়সের মানুষ উপস্থিত হয়ে উপচে দিলেন মেডিক্যাল কলেজের লেকচার থিয়েটার। [cap

অনশন মঞ্চে কবীর সুমন, গণকনভেনশনে বুদ্ধিজীবীরা

শেষ আপডেট: 22 July 2018 11:20

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ার দেওয়ালে দেওয়ালে ঘুরছিল প্রচার। মেডিক্যাল কলেজের ছাত্রদের আন্দোলনের সমর্থনে গণকনভেনশনে জড়ো হলেন বিরাট সংখ্যক মানুষ। তরুণ থেকে বৃদ্ধ সব বয়সের মানুষ উপস্থিত হয়ে উপচে দিলেন মেডিক্যাল কলেজের লেকচার থিয়েটার। [caption id="attachment_20804" align="aligncenter" width="778"] বক্তব্য রাখছেন সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র[/caption] রবিবার বিকেলে অনশনকারী ছাত্রদের সঙ্গে দেখা করেন কবীর সুমন। প্রসঙ্গত গতকাল তৃণমূলের সমাবেশে দিদির মঞ্চে দেখা যায়নি যাদবপুরের প্রাক্তন তৃণমূল সাংসদকে। অতীতে  নচিকেতা এবং সুমন একসঙ্গে গান গেয়েই একুশের মঞ্চ মাতাতেন। গিটারের হাল ধরতেন নচিকেতা আর কণ্ঠ ছাড়তেন সুমন। এ বার নচিকেতা থাকলেও ছিলেন না তিনি।  ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী তাঁর ঘনিষ্ঠমহলে মেডিক্যালের আন্দোলন নিয়ে ‘বিরক্তি’ প্রকাশ করেছেন। রাজনৈতিক ইন্ধনে এই অনশন চলছে বলেও মনে করছে শাসকদল। এই পরিস্থিতিতে একুশের মঞ্চে না যাওয়া এবং রবিবার মেডিক্যালে সুমনের পৌঁছে যাওয়ায় অন্য গন্ধ পাচ্ছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একটা বড় অংশ। [caption id="attachment_20859" align="aligncenter" width="1158"] বক্তব্য রাখছেন কৌশিক সেন[/caption] বুদ্ধিজীবীরা আন্দোলনের পাশে দাঁড়াচ্ছেন না বলে একটা অভিযোগ উঠেছিল, কিন্তু এ দিন সুমনের যাওয়া এবং বুদ্ধিজীবীদের উপস্থিতি তাতেই খানিকটা প্রলেপ দিল মনে করছেন সংশ্লিষ্ট মহলের অনেকে। [caption id="attachment_20811" align="aligncenter" width="960"] অসুস্থ অনশনকারী অনিকেতের সঙ্গে কবীর সুমন[/caption] এ দিন বিজেপি নেতা মুকুল রায়ও যান অনশনকারী ছাত্রদের সঙ্গে দেখা করতে। তিনি ছাত্রদের এই দাবিকে সমর্থন করে বলেন, ''খুব সিম্পল দাবি ছাত্রদের। হোস্টেলের জন্য হবু ডাক্তারদের এত ঘণ্টা অনশন করতে হচ্ছে এটাই রাজ্যের শাসক দলের কাছে লজ্জার।'' মুকুল রায়ের যাওয়া প্রসঙ্গে আন্দোলনকারী ছাত্রদের পক্ষ থেকে বলা হয়, 'উনি এসেছিলেন। ওনাকে স্পষ্ট বলা হয়েছে, এক জন নাগরিক হিসেবে স্বাগত। কিন্তু ওনার রাজনৈতিক স্বার্থ এবং ছাত্রদের স্বার্থ সম্পূর্ণ আলাদা।' [caption id="attachment_20805" align="aligncenter" width="960"] মেডিক্যালে মুকুল রায়[/caption] মুকুল রায়ের মেডিক্যালে যাওয়া প্রসঙ্গে শাসক দলের এক নেতা বলেন, 'এর আগে সিপিএম-এর সুজন চক্রবর্তীরা গিয়েছিলেন। আজ গেলেন বিজেপি নেতা মুকুল রায়। এ থেকেই পরিষ্কার মেডিক্যালের পড়ুয়াদের আন্দোলনে বাইরের রাজনৈতিক ইন্ধন রয়েছে।' [caption id="attachment_20858" align="aligncenter" width="1158"] বক্তব্য রাখছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য[/caption] কনভেনশনে বক্তব্য রাখেন মেডিক্যাল কলেজের প্রাক্তনী তথা চিত্রপরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, অনীক দত্ত, সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র, সঙ্গীত শিল্পী মৌসুমি ভৌমিক, পল্লব কীর্তনিয়া, আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, সমাজকর্মী বোলান গঙ্গোপাধ্যায়, অভিনেতা কৌশিক সেন প্রমুখ। [caption id="attachment_20857" align="aligncenter" width="1158"] বক্তব্য রাখছেন সমাজকর্মী বোলান গঙ্গোপাধ্যায়[/caption] কনভেনশনে যখন জনজোয়ার তখন কর্তৃপক্ষের একটি প্রেস বিবৃতি ঘিরে ক্ষোভ ছড়ালো পড়ুয়াদের মধ্যে। মেডিক্যাল এডুকেশনের ডিরেক্টর দেবাশিস ভট্টাচার্য একটি প্রেস বিবৃতিতে অনশনকারীদের প্রতীকী অনশন তুলে নেওয়ার অনুরোধ জানান। আর এই 'প্রতীকী' শব্দ ঘিরেই ক্ষোভ ছড়িয়েছে অনশনকারী সহ অন্যান্যদের মধ্যে। তিনশো ঘণ্টার কাছাকাছি যখন অনশনের বয়স, ক্রমশ খারাপ হচ্ছে অনশনকারীদের শারীরিক অবস্থা সেই সময় 'প্রতীকী' শব্দ ব্যবহার করে কর্তৃপক্ষ গোটা বিষয়টিকে খাটো করে দেখানোর চেষ্টা করেছেন বলেই মনে করছেন আন্দোলনকারীরা। [caption id="attachment_20855" align="aligncenter" width="1158"] পরিচালক অনীক দত্ত[/caption] [caption id="attachment_20856" align="aligncenter" width="1158"] সঙ্গীতশিল্পী পল্লব কীর্তনিয়া[/caption] গণকনভেনশনের পরে, আন্দোলনের সমর্থনে প্রায় হাজার মানুষের মিছিল বেরোয় কলেজ স্ট্রিটে। মিছিলে হাঁটেন চিকিৎসক বৈদ্যনাথ চক্রবর্তী, গায়ক শিলাজিৎ, মৌসুমী ভৌমিক, উপল, পরিচালক অনীক দত্ত, কমলেশ্বর মুখোপাধ্যায়, অভিনেতা কৌশিক সেন, নাট্যকর্মী বিভাস চক্রবর্তী, প্রমুখ।

```