মোদী সরকারের জমানায় প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন মনোহর পর্রিকর। পরে গোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরে, সেই পদ থেকে ইস্তফা দেন। তবে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দেশের একগুচ্ছ গুরত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন তিনি। যে কথা উঠে এসেছে মোদীর তৃতীয় টুইটে। প্রধানমন্ত্রী লিখেছেন, “মনোহর পার্রিকর প্রতিরক্ষা মন্ত্রী হওয়ার পরে ভারত এক নয়া উচ্চতায় পৌঁছেছিল। তিনি একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন দেশকে প্রতিরক্ষা ক্ষেত্রে উন্নত করার জন্য।”
https://twitter.com/narendramodi/status/1107303091664244738তার পরে খুব কম বয়সেই আরএসএসের সদস্য হন পর্রিকর। পরে সঙ্ঘচালক হিসেবেও কাজ শুরু করেন তিনি। এর পরে ১৯৯৪ সালে ভারতীয় জনতা পার্টির বিধায়ক হিসেবে নির্বাচিত হন গোয়া থেকে। পরে ২০০০ সালে গোয়ার মুখ্যমন্ত্রী হন তিনি। সেই দফায় তাঁর সরকার মাত্র দু'বছর টিকলেও, কয়েক মাস পরে ২০০২ সালের ৪ জুন ফের তিনিই গোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন।
নিজেকে সব সময়েই সাধারণ মানুষের মুখ্যমন্ত্রী হিসেবে দাবি করতেন পর্রিকর। মানুষের জন্য কাজও করতেন মাটিতে পা রেখে। সম্ভবত সেই কারণেই তাঁকে দ্বিতীয় বার বিশ্বাস করেছিল গোয়াবাসী।
ইতিমধ্যেই সোমবার এক দিনের জাতীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। অন্য দিকে তাঁর রাজ্যে সোমবার থেকে টানা ৭ দিন শোক পালন করা হবে বলে জানা গিয়েছে। তার আগে, সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত পানাজিতে বিজেপি রাজ্য দফতরে প্রয়াত মুখ্যমন্ত্রীর দেহ রাখা হবে। সেখান থেকে কলা অ্যাকাডেমিতে নিয়ে যাওয়া হবে তাঁকে। সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত সাধারণ মানুষ তাঁদের প্রিয় নেতাকে সেখানে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। তার পরে, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গোয়াতেই সম্পন্ন হবে তাঁর শেষকৃত্য।

