Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

সুপ্রিম কোর্টকে বুড়ো আঙুল, রুটি পুড়ে যাওয়ায় তিন তালাক

দ্য ওয়াল ব্যুরো: লোকসভায় তিন তালাক নিষিদ্ধ করার বিল পাশ হওয়ার পরের দিনই চমকে উঠেছিল দেশ। উত্তরপ্রদেশের রামপুরে স্ত্রীকে তিন তালাক দিয়েছেন স্বামী। কারণ? ঘুম থেকে উঠতে দেরি হয়েছে স্ত্রীর। তাই তালাক-তালাক-তালাক। এ বার ওই উত্তরপ্রদেশেই ঘটল তিন

সুপ্রিম কোর্টকে বুড়ো আঙুল, রুটি পুড়ে যাওয়ায় তিন তালাক

শেষ আপডেট: 10 July 2018 05:50

দ্য ওয়াল ব্যুরো: লোকসভায় তিন তালাক নিষিদ্ধ করার বিল পাশ হওয়ার পরের দিনই চমকে উঠেছিল দেশ। উত্তরপ্রদেশের রামপুরে স্ত্রীকে তিন তালাক দিয়েছেন স্বামী। কারণ? ঘুম থেকে উঠতে দেরি হয়েছে স্ত্রীর। তাই তালাক-তালাক-তালাক। এ বার ওই উত্তরপ্রদেশেই ঘটল তিন তালাক দেওয়ার ঘটনা। এ বার কারণটা অন্য। রুটি কেন পুড়ে গিয়েছে, সেই কারণে তিন তালাক দিল স্বামী।

ইশরাতদের লড়াইয়ের পর সুপ্রিম কোর্ট কয়েক মাস আগেই রায় দিয়েছে তিন তালাক প্রথা ‘অসাংবিধানিক।’ তারপরেও এই ঘটনা ঘটল। অভিযোগ, দিন কয়েক আগে উত্তরপ্রদেশের মেহবুবা গ্রামে পারেঠা গ্রামে রাতের রান্না করছিলেন ওই বছর ২৪-এর মহিলা। বাড়ি ফিরে খেতে বসে স্বামী দেখেন রুটির একটা কোণা পুড়ে গিয়েছে। এই ‘অপরাধে’ স্ত্রীকে বাড়ি থেকে বের করে তিন তালাক দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মাঝে ক’দিন বাপের বাড়িতে গিয়ে থাকলেও পরে থানায় অভিযোগ করেন তিনি।


```