
শেষ আপডেট: 2 April 2023 09:53
দ্য ওয়াল ব্যুরো: দাদার মৃত্যুর পর সম্পত্তি আদায়ের ইচ্ছে ছিল ভাইয়ের। শুধু সম্পত্তিই নয়, জীবনবিমার টাকা নেওয়ার জন্য প্রায়শই বৌদির (sister in law) সঙ্গে ঝামেলা হত। অবশেষে বুধবার সেই অশান্তি চরমে ওঠে। টাকা নিতে বৌদি বাধা দেওয়ায় তাঁকে আর দুই ভাইপোকে খুনের অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের (Jharkhand) গুমলা জেলার লুংটু গ্রামে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রের খবর, দাদার মৃত্যুর পর সম্পত্তি এবং জীবনবিমার টাকার উপর লোভ ছিল ভাই এনোস কান্ডুলনার। টাকা দেওয়ার জন্য বৌদিকে চাপ দিচ্ছিল সেই যুবক। অবশেষে বিষয়টি চরম আকার ধারণ করে। রাগের বশে মদ্যপ দেওর বৌদির মাথায় ভারী বস্তু দিয়ে জোরে আঘাত করে বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় পুনমের। মাকে বাঁচাতে ছোট দুই ছেলে এগিয়ে এলে, তাদেরও খুন করে বলে অভিযোগ। অপরাধী তিনটি মৃতদেহ বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরে মাটির নীচে পুঁতে দেয়।
স্থানীয় সূত্রের খবর, পুনমের শাশুড়ি এবং দেওর তাদের গ্রামেই থাকতেন। তবে বাড়ি থেকে একটু দূরে। ২০১৭ সালে তার স্বামী মারা যান। তারপর থেকেই এই অশান্তি চলছে।
কয়েকদিন পুনম ও বাচ্চাদের দেখতে না পেয়ে প্রতিবেশীরা পঞ্চায়েতে জানান। পুলিশেও খবর দেওয়া হয়। পুলিশের জেরার মুখে খুনের কথা স্বীকার করে অভিযুক্ত।
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল বাস, আহত বহু যাত্রী, আশঙ্কাজনক ৩