Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

মমতার নির্দেশ: জেসিবি দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল তৃণমূল নেতার খামারবাড়ি! জলপাইগুড়িতে শোরগোল

সরকারি জমি জবরদখলের প্রশ্নে কাউকেই রেয়াত করা হবে না, গত সপ্তাহে নবান্নের বৈঠকে স্পষ্ট করেছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতার নির্দেশ: জেসিবি দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল তৃণমূল নেতার খামারবাড়ি! জলপাইগুড়িতে শোরগোল

জেসিবি দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল তৃণমূল নেতার খামারবাড়ি। নিজস্ব চিত্র।

শেষ আপডেট: 6 July 2024 09:29

দ্য ওয়াল ব্যুরো: সরকারি জমি জবরদখলের প্রশ্নে কাউকেই রেয়াত করা হবে না, গত সপ্তাহে নবান্নের বৈঠকে স্পষ্ট করেছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।

তারপর থেকেই রাজ্যজুড়ে জবরদখল হয়ে যাওয়া সরকারি জমি উদ্ধারে নেমেছে প্রশাসন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে শিলিগুড়ির দুই তৃণমূল নেতাকে গ্রেফতারও করেছে পুলিশ। এবার জেসিবি দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল আর এক তৃণমূল নেতার খামারবাড়ি! ঘটনাকে ঘিরে শোরগোল জলপাইগুড়িতে।

রাজগঞ্জ ব্লকের গাজলডোবার তৃণমূল কাউন্সিলের রঞ্জনশীল শর্মার বিরুদ্ধে ভোরের আলো সংলগ্ন এলাকায় সরকারি জমি জবরদখল করে খামারবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছিল। শুক্রবার বিকেলে পুলিশকে সঙ্গে নিয়ে সেখানে অভিযান চালান রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণ এবং রাজগঞ্জের বিএলআরও সুখেন রাই।

এর আগে গত বুধবারও গাজলডোবায় অভিযান চালিয়েছিল প্রশাসন। প্রায় আট বিঘা খাস জমি দখল করে সেখানে ভেড়ি বানিয়ে মাছের চাষ করার অভিযোগ উঠেছিল শিলিগুড়ি পুরসভার তৃণমূল কাউন্সির রঞ্জনশীল শর্মার বিরুদ্ধে। শুধু তাই নয়, খাস জমির একাংশে স্থায়ী নির্মাণও গড়ছিলেন তিনি। বুধবার সেগুলি ভেঙে গুড়িয়ে সেখানে সরকারি সাইনবোর্ড লাগানো হয়েছিল।

প্রশাসন জানিয়েছে, রাজগঞ্জ ব্লকে আরও অনেক সরকারি জমি দখলের অভিযোগ রয়েছে। সার্ভের কাজ চলছে। যদি দেখা যায় ওই জমিগুলি সরকারি তবে একইভাবে সেগুলিও উদ্ধার করা হবে।

সরকারি তৎপরতা দেখে প্রশাসনকে ধন্য ধন্য করছেন বাসিন্দারা। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর প্রশংসা করে তাঁরা বলছেন, "একেই বলে বুকের পাটা! অন্যায় দেখলে দলের লোককেও ছাড়েন না।"


```