Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

অসাধু ডাক্তারের কীর্তি ফাঁস করলেন মমতা! 'রেজিস্টারে সই অথচ অপারেশন করছেন নার্সিংহোমে'

মুখ্যমন্ত্রী বলেন, "নেগলিজেন্স ইজ অলসো আ ক্রাইম! মানুষের প্রাণের চেয়ে বড় কিছু হতে পারে না। তাই কারও গাফিলতি থাকলে তাকে বরদাস্ত করা হবে না।"

অসাধু ডাক্তারের কীর্তি ফাঁস করলেন মমতা! 'রেজিস্টারে সই অথচ অপারেশন করছেন নার্সিংহোমে'

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 16 January 2025 18:00

দ্য ওয়াল ব্যুরো: মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা তিনি বরদাস্ত করবেন না। মেদিনীপুরে প্রসূতি মৃত্যুর ঘটনায় হাসপাতাল সুপার-সহ ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করে এদিন সরকারের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সরকারি চিকিৎসকদের ৮ ঘন্টা ডিউটির কথা মনে করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি চিকিৎসকদের প্রতিও সহানুূভূতিশীল, কিন্তু যেখানে অন্যায় হয়, সেখানে আমার কিছু যায় আসে না। মানুষের দিকটাও দেখা আমার কর্তব্যের মধ্যে পড়ে।"

এরপরই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক অসাধু চিকিৎসকের কীর্তি ফাঁস করেছেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী। মেদিনীপুর মেডিক্যালে প্রসূতি মৃত্যুর ঘটনা সামনে আসতেই ১৩ সদস্যের মেডিকেল টিন গঠন করে রাজ্য। পরে সিআইডিকেও আলাদা করে তদন্তের নির্দেশ দেওয়া হয়।

এদিনের সাংবাদিক বৈঠকে মুখ্য সচিবকে দিয়ে ওই দুটি রিপোর্ট পড়ে শোনাতে বলেন মুখ্যমন্ত্রী। মুখ্যসূচিব পরিষ্কারভাবে জানান, মেদিনীপুর মেডিক্যালে ওইদিন ওটিতে কোনও সিনিয়র চিকিৎসক উপস্থিত ছিলেন না। অপারেশন করানো হয়েছিল জুনিয়র ডাক্তারদের দিয়ে।

ওই প্রসঙ্গেই বলতে গিয়ে পরে মুখ্যমন্ত্রী বলেন, "এরকম ডাক্তারও রয়েছেন, তিনি মেদিনীপুরে বসে চল্লিশ কিলোমিটার দূরে বালিচকে তিন তিনটি অপারেশন করেছেন!" খানিক থেমে নিজেই রহস্যের উন্মোচন করে মমতা বলেন, "আমাদের তদন্তকারীরা তদন্ত করে জানতে পেরেছেন ওই দিন মেদিনীপুর মেডিক্যালের রেজিস্টারে সই করে একজন চিকিৎসক বালিচকের নার্সিংহোমে তিনটে অপারেশন করেছেন।"

এরপরই মুখ্যমন্ত্রী বলেন, "নেগলিজেন্স ইজ অলসো আ ক্রাইম! মানুষের প্রাণের চেয়ে বড় কিছু হতে পারে না। তাই কারও গাফিলতি থাকলে তাকে বরদাস্ত করা হবে না।" 

ওয়াকিবহাল মহলের মতে, মেদিনীপুরের সরকারি হাসপাতালে চিকিৎসা গাফিলতির প্রসঙ্গে তদন্ত রিপোর্ট প্রকাশ্যে এনে যেভাবে দুধ কা দুধ পানি কা পানি সামনে এনেছেন মুখ্যমন্ত্রী, তাতে একটা বিষয় স্পষ্ট, গাফিলতির প্রশ্নে কাউকেই আর রেয়াত করবেননা তিনি।


```