Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

ব্যালটে রচনার নাম কত নম্বরে? মমতা বললেন, এক দুই তিন, বিজেপিকে বিদায় দিন

হুগলিতে এবারে তৃণমূল প্রার্থী করেছে দিদি নম্বর ওয়ান খ্যাত রচনা বন্দ্যোপাধ্যায়কে। বুধবার ২৫ বৈশাখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে হুগলির বলাগড়ে রচনার নির্বাচনী সভা থেকে বারে বারে রবি ঠাকুরের গানে ফিরে গেলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

   ব্যালটে রচনার নাম কত নম্বরে? মমতা বললেন, এক দুই তিন, বিজেপিকে বিদায় দিন

মমতা বন্দ্যোপাধ্যায় ও রচনা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 8 May 2024 17:44

দ্য ওয়াল ব্যুরো: হুগলিতে এবারে তৃণমূল প্রার্থী করেছে দিদি নম্বর ওয়ান খ্যাত রচনা বন্দ্যোপাধ্যায়কে। বুধবার ২৫ বৈশাখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে হুগলির বলাগড়ে রচনার নির্বাচনী সভা থেকে বারে বারে রবি ঠাকুরের গানে ফিরে গেলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টেনে আনলেন বিজেপি প্রার্থীর প্রসঙ্গও। এ ব্যাপারেও সেই রবীন্দ্রনাথকেই আঁকড়ে ধরলেন মমতা।

মমতার কথায়, "এখানে যিনি বিজেপি প্রার্থী, পাঁচ বছর ধরে তিনি অনেকেরই গলার লকেট ছিলেন। আমি খারাপ সেন্সে বলছি না, ভাল সেন্সে বলছি! তাঁকে সরাতে হলে রবীন্দ্রনাথের ভাষায় বলতে হবে- অন্ধকারের উৎস থেকে উৎসারিত আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভাল, সেই তো তোমার ভাল। তাই তো রচনা ভাল।"

ব্যালটে কত নম্বরে রচনার নাম রয়েছে তাও জানালেন মমতা নিজেই। ছড়া কেটে বললেন, "রচনার নাম ব্য়ালটের তিন নম্বরে রয়েছে। ভোট দেওয়ার সময় মনে রাখবেন, এক দুই তিন, বিজেপিকে বিদায় দিন!"

গতবারে হুগলিতে তৃণমূল প্রার্থী রত্না দে নাগকে ৭৩ হাজার ৩৬২ ভোটে পরাজিত করেছিলেন লকেট। একথা অজানা নয় তৃণমূল নেত্রীরও।

এদিনের সভার শেষে মমতাকে বলতে শোনা যায়, "কথা দিয়ে যাচ্ছি, বিজেপিকে এনআরসি করতে দেব না। আপনাদের অধিকার কেড়ে নিতে দেব না। শুধু আপনাদের সকলের আর্শীবাদ, দোয়া, প্রার্থনা কামনা করি। রচনার জন্য এটা খুব জরুরি।"

সিঙ্গুরে টানা ২৬ দিন নিজের অনশন আন্দোলনের কথা মনে করিয়ে মমতা বলেন, "বিজেপি দেশ বিক্রির চক্রান্ত করছে। তার বিরুদ্ধে তৃণমূল সর্বশক্তি দিয়ে লড়াই করছে। এই লড়াইয়ের শক্তির জন্য আপনাদের আর্শীবাদ দরকার।"

দলের অন্দরেও বেনিয়ম দেখলে তিনি যে কাউকেই বরদাস্ত করেন না, তাও স্পষ্ট করেছেন মমতা। তৃণমূল নেত্রীর কথায়,  "মানুষের জন্য আমি সহজ। কিন্তু কেউ অন্যায় করলে সহজ নয়। তাদের জন্য আমি খুব রাফ অ্যান্ড টাফ।’’


```