Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

তিলজলায় নিহত শিশুর পরিবারকে আর্থিক সাহায্য সরকারের, তদন্ত চলছে জোরকদমে

দ্য ওয়াল ব্যুরো: তিলজলা কাণ্ডে (Tiljala Murder Case) এবার মৃত নাবালিকার পাশে দাঁড়াল রাজ্য সরকার (Mamata Banerjee govt)। মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের (Compensation) কথা ঘোষণা করল মমতা সরকার। জানা গেছে, মৃতের পরিবারকে আড়াই লাখ টাকা ক্ষ

তিলজলায় নিহত শিশুর পরিবারকে আর্থিক সাহায্য সরকারের, তদন্ত চলছে জোরকদমে

শেষ আপডেট: 27 March 2023 13:46

দ্য ওয়াল ব্যুরো: তিলজলা কাণ্ডে (Tiljala Murder Case) এবার মৃত নাবালিকার পাশে দাঁড়াল রাজ্য সরকার (Mamata Banerjee govt)। মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের (Compensation) কথা ঘোষণা করল মমতা সরকার। জানা গেছে, মৃতের পরিবারকে আড়াই লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করল সরকার।

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাত থেকে উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তিলজলা থানা ঘেরাও করে। থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। পাশাপাশি নাবালিকা খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করে জেরা করা হচ্ছে।

সোমবার সকাল থেকেই এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার পারদ বাড়তে থাকে। অভিযুক্তর কঠোরতম শাস্তির দাবিতে পথে নামেন স্থানীয়রা। বন্ডেল গেট এলাকায় পথ ও রেল অবরোধ করেন তাঁরা। দুপুর ১২টা থেকে ট্রেন আটকে রাখেন বিক্ষোভকারীরা। বেলা যত বাড়তে থাকে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যায়।

পুলিশের সঙ্গে অবরোধকারীদের বাকবিতণ্ডা বাধে। পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে উত্তেজিত জনতা। এমনকী পুলিশের গাড়ি ও কিয়স্ক ভাঙচুর চালানো হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি ও বাইকে। পুলিশ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে র‍্যাফ নামায়। কাঁদানে গ্যাস ছোড়া হয়। শুরু হয় ধরপাকড়। সন্ধেবেলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

এদিকে, নাবালিকাকে অপহরণ করে গলা টিপে খুন করার ঘটনায় মূল অভিযুক্ত অলোক কুমারকে গ্রেফতার করে জেরা করছে পুলিশ। সূত্রের খবর, এখনও পর্যন্ত এই খুনের ঘটনায় একাধিক চাঞ্চল্যকর তথ্য মিলেছে। অভিযুক্ত খুনের কথা স্বীকার করে নিয়ে জানিয়েছে, এক তান্ত্রিকের কথাতেই এমন কাণ্ড ঘটিয়েছে সে। পুলিশ সেই তান্ত্রিকের খোঁজ চালাচ্ছে।

তিলজলায় পুলিশের গাড়িতে আগুন, চলছে তুমুল ভাঙচুর, পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাস


```